Wednesday, May 20, 2026

মৃত্যুর গুজব উড়িয়ে ফুরফুরে মেজাজে জনসমক্ষে এলেন একনায়ক কিম

Date:

Share post:

তিনি নাকি হার্টের কঠিন ব্যামো নিয়ে মৃত্যুশয্যায়, অথবা মারাও যেতে পারেন! এপ্রিলের মাঝামাঝি থেকে বিশ্বজুড়ে এরকম নানা জল্পনা উঠে এসেছে উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনকে নিয়ে। চরম গোপনীয়তার বর্ম পরে থাকা উত্তর কোরিয়া এইসব গুঞ্জন সরকারিভাবে খারিজ না করায় কিমকে নিয়ে জল্পনা বাড়তেই থাকে। এমনকী কিমের পর কে বসবেন উত্তর কোরিয়ার পারিবারিক শাসনক্ষমতার মসনদে, তা নিয়েও আলোচনা শুরু হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত সমস্ত জল্পনা উড়িয়ে ফুরফুরে মেজাজে দেখা দিলেন কিম, দেশের এক উন্নতমানের সার কারখানার উদ্বোধনে। উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম অনুযায়ী খবর, শুক্রবার একটি সার তৈরির কারখানার উদ্বোধন করেন কিম। জানা গিয়েছে, এই অনুষ্ঠানে কিম জং উন আসার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত অতিথি ও অন্যান্য ব্যক্তিরা আনন্দে চিৎকার করে ওঠেন। তাঁরা হাততালি দিয়ে স্বাগত জানান কিমকে। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, কারখানার উদ্বোধন করার পরে সেখানে কিছুক্ষণ সময়ও কাটান কিম জং উন। ঘুরে দেখেন কারখানা। কী রকম ব্যবস্থা রয়েছে তা দেখেন। কী ভাবে উৎপাদন বাড়ানো যেতে পারে, তার কিছু পরামর্শও দেন তিনি।

গত ১১ এপ্রিল থেকে লোকচক্ষুর আড়ালে ছিলেন কিম। এমনকী ১৫ এপ্রিল উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা, কিমের দাদুর জন্মদিনের অনুষ্ঠানেও তাঁকে দেখা যায়নি। উত্তর কোরিয়ার রাজনীতিতে যে অনুষ্ঠানের তাৎপর্য বিরাট। এরপরই গোটা বিশ্বজুড়ে খবর ছড়িয়ে পড়েছিল যে মারাত্মক অসুস্থ উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন। কয়েকদিন পর তাঁর মৃত্যুর খবরও ছড়িয়ে পড়ে। অবশেষে সব গুজব উড়িয়ে সামনে এলেন তিনি। প্রমাণ করলেন বেঁচে আছেন, বহাল তবিয়তে আছেন। কিছু মহলের অনুমান, করোনাভাইরাসের ভয়েই নাকি আত্মগোপন করেছিলেন দোর্দণ্ডপ্রতাপ একনায়ক।

 

Related articles

সেকেলে আইনে গো-হত্যা বন্ধের বিজ্ঞপ্তি, সমস্যায় চাষি থেকে ব্যবসায়ী: হাই কোর্টে CPIML

আইনের ধারা সময়ের সঙ্গে পরিবর্তন করা উচিত দাবি করে সংসদের প্রতিটি অধিবেশনে আইনে বদল আনে বিজেপির বর্তমান সরকার।...

অস্ত্র আইনে মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: ক্ষুব্ধ মালা, আত্মসমর্পণের পরে জামিন

অস্ত্র আইনে মামলা রুজু। আত্মসমর্পণ করে জামিন পেলেন সাংসদ মালা রায় (Mala Ray)। একই সঙ্গে আত্মসমর্পণ করেন মালা...

নিম্ন আদালতে থমকে বিচার, সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকরের আর্জি জানিয়ে হাইকোর্টে সিবিআই

এসএসসিতে নিয়োগ মামলার তদন্ত এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছলেও, বিচার প্রক্রিয়া নিয়ে নতুন করে আইনি জট তৈরি হয়েছে। গ্রুপ-ডি...

অভিষেকের সম্পত্তির তালিকা বিজেপির নেতারা প্রকাশ করছেন না, স্পষ্ট করলেন কুণাল

রাজ্যে বিধানসভা নির্বাচনের একটি উপনির্বাচন এখনও বাকি। ভোট পরবর্তী হিংসায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রান্তে একের পর এক...