Tuesday, March 24, 2026

রাজভবনের অক্সিজেন নিয়ে রাজ্যকে তুলোধনা বিজেপির

Date:

Share post:

করোনা মোকাবিলায় রাজ্যের ভূমিকা নেতিবাচক। রেশন বণ্টনে দুর্নীতি। মৃতের সংখ্যার তথ্য গোপন, ইত্যাদি বিভিন্ন ইস্যু নিয়ে আজ, শনিবার রাজভবনে রাজ্যপালের সাক্ষাতে গিয়েছিল রাজ্য বিজেপির প্রতিনিধি দল। তিন সদস্যের বিজেপির প্রতিনিধি দলে ছিলেন মুকুল রায়, রাজ্যের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার ও সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। প্রায় ঘন্টাখানেক সাক্ষাতের পর রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সায়ন্তন বসু।

রাজ্যের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ তুলে বিজেপি নেতা বলেন–

১) করোনা নিয়ে কথা হয়েছে। এখানে তথ্য চাপার প্রক্রিয়া চলছে সর্বদা!

২) এখন সব থেকে বড় দুর্নীতির রেশন ব্যবস্থার! আমার খাদ্যমন্ত্রীর অপসারণ চাই।

৩) আমরা মুখ্যমন্ত্রীকে বলছি, অবিলম্বে খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শুধু ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কী হবে।

৪) মানুষ সঠিকভাবে রেশন না পেলে লকডাউন মানবে না।

৫) আমাদের দাবি, কেন্দ্রের দেওয়া চাল-ডাল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিন।

৬) রাজ্য মৃতের সংখ্যাকে যে লুকাচ্ছে, দিনের আলোর মতো পরিষ্কার।

৭) কড়া পদক্ষেপ না নিলে টিকিয়াপাড়ার ঘটনা আরও ঘটবে।

Related articles

সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ, কাটলো না ধোঁয়াশা! আজ জেলায় জেলায় পৌঁছবে তালিকা 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (final voter list) প্রায় ২২ দিন পর সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ করতে...

বাড়ছে তাপমাত্রা,অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই রাজ্যে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি!

দুর্যোগের কালো মেঘ সরিয়ে বাংলা জুড়ে আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫-৬ ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে...

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক

হাতে আর মাত্র এক মাস, তারপরই বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। মাঠে-ময়দানে জনমত সমীক্ষা...

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...