Monday, March 23, 2026

কেমন মানুষ উত্তর কোরিয়ার শাসক হওয়ার দৌড়ে থাকা কিম ইয়ো জং !

Date:

Share post:

আদৌ বেঁচে আছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন? দিন কয়েক আগে তাঁর মৃত্যু ঘিরে গুজব ছড়িয়ে পড়ে। এরপরই প্রশ্ন ওঠে কিম পরবর্তী উত্তর কোরিয়ার শাসক কে ? এই দৌড়ে সবার আগে ছিলেন কিমের বোন কিম ইয়ো জং।

২০১১ সালের ডিসেম্বরে বাবা কিম জং ইলের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রথম নজরে আসেন কিম ইয়ো জং। ২০১৪ সালে সরাসরি রাজনীতিতে যোগ দেন জং। ওই বছর উন অসুস্থ হলে দেশ শাসনে ভাইয়ের পাশে দাঁড়ান জং।দলের প্রচার কাজ ও আন্দোলন বিভাগের উপ পরিচালক করা হয় জং-কে। একইসঙ্গে দলের শীর্ষ নীতিনির্ধারণের ফোরাম পলিটব্যুরোর সদস্য করা হয় তাঁকে।

দেশের শাসক হিসাবে দাদার মতোই হবেন কি না সে সম্পর্কে নিশ্চয়তা নেই। স্বৈরতন্ত্র শাসন বিশেষজ্ঞ অধ্যাপক নাতাশা লিন্ডস্টায়েদত সংবাদ মাধ্যমকে জানান, “বিশ্বের অন্য দেশের সঙ্গে সম্পর্ক নির্ধারণে ভাইয়ের চেয়েও কঠোর হতে পারেন কিম ইয়ো জং। তিনি তাঁর ভাইয়ের মতোই কঠোর একজন মানুষ।’’

Related articles

কেন্দ্রের সিদ্ধান্তের জেরে গ্যাসের অত্যাধিক দাম বৃদ্ধি প্রতিবাদ, কলকাতার রাজপথে INTTUC-র মিছিল

কেন্দ্রের মোদি সরকারের অপরিকল্পিত সিদ্ধান্তের জেরে গ্যাসের (Gas) অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং সঙ্কটের  প্রতিবাদে এবার পথে নেমে প্রতিবাদ তৃণমূল...

নাম বিচারাধীন, ফের আতঙ্কে মৃত্যুর অভিযোগ উত্তর দিনাজপুরে

এসআইআর প্রক্রিয়া (SIR Process) শেষে প্রথম দফায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ২৩ মার্চ নির্বাচন কমিশন (Election Commission)...

দক্ষিণে চড়বে তাপমাত্রার পারদ, উত্তরে নতুন করে দুর্যোগের পূর্বাভাস

ঘূর্ণাবর্তের জের কাটলেও এখনই বাংলার উপর থেকে দুর্যোগের মেঘ এখনই সরছে না। এখনও পশ্চিমী ঝঞ্ঝা উত্তরবঙ্গের (north Bengal)...

নলেন গুড় থেকে কৃষ্ণনগরের মাটির পুতুল: GI ট্যাগের অপেক্ষায় বাংলার ৪৬ পণ্য

হস্তশিল্প থেকে খাদ্যদ্রব্য- বাংলার ঐতিহ্যবাহী অনেক জিনিসেই মিলেছে GI ট্যাগ। এবার আরও ৪৬টি পণ্য ভৌগোলিক নির্দেশক বা জিআই...