Friday, June 26, 2026

রাঁচিতে আটকে এরাজ্যের আটজন, সাহায্যের আর্জি সরকারের কাছে

Date:

Share post:

লকডাউনের জের, রাঁচিতে আটকে এ রাজ্যের বাসিন্দারা। ভাটপাড়া থানার মাদরাল গ্রামের 8 বাসিন্দা রাঁচিতে কাজ করতে গিয়ে আটকে পড়েছেন। যেভাবে রাজস্থান থেকে পড়ুয়াদের ঘরে ফিরিয়ে আনা হয়েছে, সেভাবে তাঁদের জন্যেও ব্যবস্থা করতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তাঁরা। চরম আতঙ্কে দিন কাটছে।

রাঁচির বরিয়াতপুর থানার মোরাবাদি এলাকায় একটি বেসমেন্টে রয়েছেন রাজ্যের বাসিন্দারা। অপরিসর জায়গায় মশা, মাছির উপদ্রবে জেরবার আট যুবক। পরিবারের তরফ থেকে যা পাঠানো হয়েছে তাও শেষ। বারিয়াত থানা ও ডেপুটি কমিশনারকে জানিয়েও কোনও লাভ হচ্ছে না।
পরিবারের তরফে ভাটপাড়া থানা, বারাকপুর মহকুমাশাসক,পুলিশ কমিশনারের কাছে জানিয়েও কোনও লাভ হয়নি। চরম দুশ্চিন্তায় দিন কাটছে ৮ জন পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবারদের।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...