Friday, June 5, 2026

জেনে নিন কত ভাড়া ‘শ্রমিক স্পেশ্যাল’ ট্রেনের

Date:

Share post:

দেশের বিভিন্ন জায়গায় আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ফেরাতে রেলকে অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। ভিনরাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিক, পড়ুয়া ও পর্যটকদের ফেরাতে এই উদ্যোগ নিয়েছে রেল। এই বিশেষ ট্রেনের নাম ‘শ্রমিক স্পেশ্যাল’ ট্রেন। তবে এই খরচের ভার বহন করবে রাজ্য সরকার।

এই ট্রেনের ভাড়া হবে এক্সপ্রেসের স্লিপার ক্লাসের ভাড়ার সমান। তার সঙ্গে অতিরিক্ত যুক্ত হবে সুপারফাস্ট চার্জ ৩০ টাকা এবং আরও অতিরিক্ত ৩০ টাকা। দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে যাত্রীদের বিনামূল্যে খাবার ও পানীয় জল দেবে রেল।শুক্রবার থেকেই চালু হয়েছে শ্রমিক স্পেশ্যাল ট্রেন। কেন্দ্র জানিয়েছে যাত্রীদের কোনও টিকিট কাটতে হবেনা। যাত্রীদের ভাড়া রেলকে দেবে সংশ্লিষ্ট রাজ্য সরকার। রাজ্য সরকারের যাঁদের যাত্রা করার ছাড়পত্র দেবে তাঁদেরই ট্রেনে চড়ার অনুমতি দেবে রেল।

Related articles

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...