Friday, June 26, 2026

তিনবার আত্মহত্যা করার কথা ভেবেছিলেন শামি!

Date:

Share post:

বিশ্বের অন্যতম সেরা পেস বোলার মহম্মদ শামি। ভারতীয় ক্রিকেট দলের এই পেস বোলারের বোলিং সামলাতে গিয়ে হিমসিম খেতে হয়েছে বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যানকে। এবার শামি প্রকাশ্যে আনলেন তাঁর জীবনের কিছু অজানা কথা।

শনিবার রোহিত শর্মার সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে নিজের জীবনের সেই খারাপ সময়ের কথা তুলে ধরলেন মহম্মদ শামি। তিন বার আত্মহত্যা করার কথা ভেবেছিলেন শামি।

তিনি জানান, ‘‘২০১৫ বিশ্বকাপে আমি চোট পেয়েছিলাম। তার পরে ১৮ মাস লাগে পুরোপুরি সুস্থ হতে। ওই সময়টা আমার জীবনের সব চেয়ে যন্ত্রণার। প্রচণ্ড চাপের মধ্যে ছিলাম। এর পরে যখন খেলা শুরু করি, ব্যক্তিগত সমস্যায় জড়িয়ে পড়ি। ওই সময় যদি পরিবারকে পাশে না পেতাম, তা হলে ফিরে আসতে পারতাম না। আমি তো তিন বার আত্মহত্যা করার কথাও ভেবেছিলাম।’’ শামি এদিন রোহিতকে আরও বলেন, ‘‘ওই সময়ে আমার সঙ্গে ২৪ ঘণ্টা কেউ না কেউ থাকত। একটা মুহূর্ত আমাকে একা ছেড়ে দেওয়া হত না। আমি মানসিক ভাবে ভাল জায়গায় ছিলাম না। কিন্তু আমার পরিবারকে পাশে পেয়েছিলাম।’’

প্রসঙ্গত, মহম্মদ শামির বাড়ি উত্তরপ্রদেশের আমরোহারে। তিনি কলকাতাতেই থাকতেন। কিন্তু স্ত্রীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ার পরে এখন আর কলকাতায় নয়, উত্তরপ্রদেশে দেশের বাড়িতেই রয়েছেন তিনি। নিজের পরিবারকে ধন্যবাদ দিয়ে শামি বলেছেন, ‘‘আপনার পরিবার যদি পাশে থাকে, তা হলে যে কোনও পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। ওই সময় যদি আমার পরিবার সঙ্গে না থাকত, তা হলে হয়তো খারাপ কোনও কিছু করে বসতাম। পাশে থাকার জন্য পরিবারকে ধন্যবাদ জানাতে চাই।’’

Related articles

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...