Wednesday, April 8, 2026

শ্রমিকদের ট্রেনের ভাড়া দেবে কংগ্রেস, সোনিয়ার চিঠির পরেই নড়েচড়ে বসল কেন্দ্র

Date:

Share post:

পরিযায়ীদের ঘরে ফেরানোর ট্রেনের টিকিটের দাম দেবে কংগ্রেস। প্রত্যেক রাজ্যের প্রদেশ কংগ্রেস এই দায়িত্ব নেবে। সোনিয়া গান্ধী এই সিদ্ধান্তের কথা জানাতেই নড়েচড়ে বসল বিজেপি। সাংসদ সুব্রাহ্মণিয়ম স্বামী জানালেন, কংগ্রেস কেন রেলই তো এই ভাড়া দেওয়ার একটা সিদ্ধান্ত নেওয়ার কথা ভেবেছে। কংগ্রেস রাজনৈতিক ফয়দা তোলার চেষ্টা করছে।

রবিবার পরিযায়ী শ্রমিকদের ফেরাতে তাদের রেলের ভাড়া দেওয়ার কথা ঘোষণা করেছিল রেল দফতর। সে নিয়ে দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বলেন, কেন্দ্র অসংবেদনশীল ভূমিকা পালন করছে। লকডাউনে আটকে পড়া মানুষের প্রতি মানবিক হওয়া উচিত ছিল। কেন্দ্র যদি টিকিটের দাম না দেয় তাহলে কংগ্রেস এইসব মানুষকে ফেরাতে ট্রেনের ভাড়া দেবে। সোমবার সকালে একটি চিঠিতে সোনিয়া লেখেন, দেশবাসী এবং তাদের সংহতিতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে বদ্ধপরিকর কংগ্রেস। প্রত্যেকটি প্রদেশ কংগ্রেস শ্রমিকদের ভাড়ার টিকিটের দায়িত্ব নেবে। কারণ, দেশ গড়ার রাষ্ট্রদূত শ্রমিকরাই। সরকার বিদেশিদের ফেরাতে বিনামূল্যে বিমান ভ্রমনের সুবিধা দিতে পারছে, গুজরাতে প্রকাশ্য কর্মসূচির জন্য ১০০ কোটি টাকা খরচা করতে পারছে পরিবহন ও খাবারের জন্য, প্রধানমন্ত্রীর তহবিলে ১৫১ কোটি টাকা অনুদান দিতে পারছে রেল, আর দেশের এই সঙ্কটে আটকে পড়া শ্রমিকদের ফেরাতে ট্রেনের ভাড়া দিতে পারছে না! এটা দেশের লজ্জা!

Related articles

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...