Tuesday, June 9, 2026

ওজনে কারচুপির অভিযোগ, রেশন ডিলারকে বেঁধে রেখে বিক্ষোভ

Date:

Share post:

লকডাউনের ফলে সমস্যায় পড়েছেন গরির মানুষ। রাজ্য সরকারের পক্ষ থেকে সবাই রেশনের চাল পান তার ব্যবস্থা করা হয়েছে। আর সেই চাল রেশনে গিয়ে না মেলায় রেশন ডিলারকে বেঁধে রাখেন গ্রাহকরা। ঘটনাটি ঘটে শেওড়াফুলি পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার পূর্বপাড়া রেশন দোকানে। সোমবার সকালে রেশন নিতে যান গ্রাহকরা। অভিযোগ, কার্ড থাকার পরেও সঠিক চাল পাওয়া যায়নি। ওজনে কম চাল দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে। দোকানের সামনে উত্তেজনা ছড়ায়। পরে শ্রীরামপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এবিষয়ে কিছু বলতে চাননি রেশন ডিলার গৌতম মণ্ডল।

Related articles

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর জামিনের আবেদন খারিজ, FIR-এ আরও কড়া ধারা যোগ

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। উল্টে তাঁর বিরুদ্ধে...

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...