Tuesday, June 23, 2026

মর্মান্তিক! মেয়েকে সমাধিস্থ করে কোয়ারেন্টাইনে বাবা-মা

Date:

Share post:

ভিন রাজ্যে চিকিৎসা করাতে গিয়ে মৃত দু বছরের কন্যাকে সমাধিস্থ করে কোয়ারেন্টাইনে গেলেন বাবা, মা সহ তিনজন। ঘটনাটি ঘটেছে কোচবিহার ২ নম্বর ব্লকের পুন্ডিবাড়ি থানার মরিচবাড়ি গ্রামে। শিশুর নাম পারভিন। সে লিভারের অসুখে ভুগছিল। জানুয়ারি মাসের প্রথম দিকে তাকে চিকিৎসার জন্য বেঙ্গালুরু নিয়ে যাওয়া হয়। সেখানেই একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল পারভিন। ৩০ এপ্রিল তার মৃত্যু হয়।

এরপর বাড়িতে ফেরার জন্য তোরজোড় শুরু করেন পারভিনের বাবা অহিরউদ্দিন মিয়া। ১ লক্ষ ১০ হাজার টাকায় অ্যাম্বুল্যান্স ভাড়া করে কোচবিহারের পথে রওনা হন তাঁরা। শনিবার রাতে তাঁদের ফালাকাটায় আটকানো হয়। সেখানে প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর পর ২ ঘণ্টা অপেক্ষার পরে ফালাকাটা পুলিশ পুন্ডিবাড়ি থানার সঙ্গে যোগাযোগ করে তাঁদের যাওয়ার অনুমতি দেয়। পুন্ডিবাড়ি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে তাঁদের থার্মাল স্ক্রিনিংয়ের পর গ্রামে যাওয়ার অনুমতি মেলে।
কিন্তু গ্রামে ফিরে আরেক বিপত্তি। করোনা আতঙ্কে পারভিনের দেহ নিয়ে ঢুকতে বাধা দেওয়া হয়। ঘটনায় উত্তেজনার ছড়ায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। শেষ পর্যন্ত অহিরউদ্দিন মিয়া নিজেই মেয়েকে সমাধিস্থ করেন। তারপরে ভিন রাজ্য থেকে ফেরায় অহিরউদ্দিন, তাঁর স্ত্রী রসিদা বানু সহ ৩ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...