Wednesday, April 8, 2026

এখন মনে হচ্ছে আমেরিকায় মৃত্যু ১ লাখও হতে পারে: ট্রাম্প

Date:

Share post:

করোনা বিপর্যয় যে পরিস্থিতি তৈরি করেছে তাতে আমেরিকায় মৃত্যুসংখ্যা ১ লাখ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতদিন বিভিন্ন বিশেষজ্ঞরা যে আশঙ্কার কথা শোনাচ্ছিলেন, প্রথমদিকে বিশ্বাস না করলেও এবার মেনে নিয়েছেন ট্রাম্পও। ফক্স নিউজে এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, শুরুতে মনে হচ্ছিল সংখ্যাটা ৬০/ ৭০ হাজার হতে পারে। কিন্তু এখন মনে হচ্ছে এটা ১ লাখ পর্যন্ত যেতে পারে। ভয়ঙ্কর ঘটনা! প্রসঙ্গত, ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণে মৃত্যুসংখ্যা সাড়ে ৬৮ হাজার ছাড়িয়ে গিয়েছে। এই পরিস্থিতির জন্য সরাসরি চিনকেই দায়ী করেছেন ট্রাম্প। একইসঙ্গে মার্কিন অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াবে বলে আশাপ্রকাশ করেছেন।

Related articles

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...