Saturday, April 4, 2026

কেরলের পর পশ্চিমবঙ্গ করোনা মোকাবিলায় দেশে উদাহরণ, বললেন ডেরেক

Date:

Share post:

কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে কেরালার পর পশ্চিমবঙ্গ দেশে উদাহরণ। বললেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। তিনি বলেন করোনা মোকাবিলায় আমরা যথেষ্ট তৎপর। মুখ্যমন্ত্রী দুর্দান্ত নেতৃত্ব দিচ্ছেন। তিনি জানান, গতকাল রাতে দল পাঠানোর কথা রাজ্যকে জানায় কেন্দ্র।

তৃণমূলের লোকসভায় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বাংলাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। পথে নেমে মানুষকে সচেতন করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য যা করেছে তা নিশ্চিতভাবে দেশে নজির ও কৃতিত্ব। কেন্দ্র প্রমাণ করার চেষ্টা করছে করোনা মোকাবিলায় বাংলা পিছিয়ে। ভুয়ো হোয়াটসঅ্যাপে তা প্রমাণ করার চেষ্টা চলছে। বাংলা সম্পর্কে ভুল ধারণা তৈরির আপ্রাণ চেষ্টা চলছে। রাজ্যগুলির সাহায্যার্থে ২০টি দল পাঠানো হচ্ছে। গতকাল রাতে কেন্দ্র জানায় গুজরাত, মহারাষ্ট্র, অন্ধ্রে তিনটি করে দল পাঠানো হচ্ছে। বাংলা, তেলেঙ্গানা, তামিলনাড়ুতে একটি করে দল আসছে। এর অর্থ বাংলার অবস্থা অন্য রাজ্যের থেকে ভালো। কারণ, বাংলা আগে থেকেই ব্যবস্থা নিয়েছে। এদিন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজ্যের বকেয়া দেওয়ার দাবি ফের তোলেন।

প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী বলেন, করোনা মোকাবিলায় কেন্দ্র নয়, দেশের রাজ্যগুলি মূল ভূমিকায় রয়েছে। পরিযায়ী শ্রমিকদের টিকিটের দাম দেওয়ার বিষয়টি সত্যি বেদনাদায়ক।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...