Monday, June 8, 2026

সাড়ে ৬৮ হাজার ছাড়িয়ে গিয়েছে আমেরিকায় করোনা-মৃত্যু, সংক্রমণ বাড়ছে ইউরোপেও

Date:

Share post:

নভেল করোনাভাইরাসের বিশ্ব মহামারিতে আক্রান্ত হয়েছেন পৃথিবীর ৩৫ লক্ষেরও বেশি মানুষ। শুধুমাত্র আমেরিকাতেই কোভিড সংক্রমণ ঘটেছে ১১ লক্ষের বেশি মানুষের শরীরে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। এই অবস্থায় বিশেষজ্ঞরা জানিয়েছেন, দ্বিতীয় দফায় নতুন করে সংক্রমণ ছড়াতে পারে আমেরিকায়। যার প্রভাব আরও মারাত্মক হতে পারে।

মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে খারাপ অবস্থা নিউইয়র্কের। এখানে কোভিড আক্রান্তের সংখ্যা ৩,২৩,৮৮৩। সংক্রমণে মৃত্যু হয়েছে ২৬,৬৪৮ জনের। আমেরিকায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১১,৮৮,১২২। মৃত্যু হয়েছে ৬৮,৫৯৮ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১,৭৮,২৬৩ জন। সারা বিশ্বে কোভিড আক্রান্তের সংখ্যা মোট ৩,৬৫,৩১০। সংক্রমণে মৃত ২,৪৮,২৫৬। করোনাভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১১,৫৩,৯৯৭ জন। আমেরিকার পাশাপাশি পরিস্থিতি ভয়াবহ ইউরোপেও। এখানকার করোনা এপিসেন্টার ইতালিতেই এখনও পর্যন্ত সংক্রমণে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। ইউরোপে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি স্পেনে। এখানে কোভিড আক্রান্তের সংখ্যা মোট ২,৪৭,১২২। মৃত্যু হয়েছে ২৫,২৬৪ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১,৪৮,৫৫৮ জন। করোনা আক্রান্তের সংখ্যা স্পেনের থেকে পিছিয়ে থাকলেও মৃত্যুসংখ্যায় শীর্ষে ইতালি। এখানে করোনা সংক্রমণে মৃত ২৮,৮৮৪। এরপরই রয়েছে ব্রিটেন, যেখানে করোনায় মৃত ২৮,৪৪৬। এরপরই স্পেন, ফ্রান্সের মৃত্যুমিছিল। পিছিয়ে নেই জার্মানিও। সংক্রমণ বাড়ছে রাশিয়াতেও।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...