Saturday, February 28, 2026

সুরা সংবাদ: একদিনেই ৪০ কোটি টাকার রেকর্ড রাজস্ব আদায় রাজ্যে

Date:

Share post:

লকডাউনের মধ্যে মদ বিক্রির সিদ্ধান্ত যতই সমালোচনার মুখে পড়ুক না কেন একদিনে রাজস্ব আদায় কিন্তু বলছে অন্য কথা। সোমবার একদিনেই ৪০ কোটি টাকার রেকর্ড রাজস্ব আদায় হয়েছে রাজ্যে।

সূত্রের খবর, লকডাউনে প্রতিদিন রাজ্যের প্রায় ২৫ কোটি টাকা করে ক্ষতি হচ্ছে। তবে সোমবার মদের দোকান খোলার প্রথম দিনই ৪০ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এভাবে চললে একমাসের মধ্যেই এই ক্ষতি পুষিয়ে যাবে বলেই অনুমান। আর্থিক সঙ্কটের মধ্যে রাজ্য কোষাগারের পক্ষে কিছুটা খুশির খবর এটা।
এদিকে, কলকাতা তথা রাজ্য জুড়ে মদ কেনার অস্বাভাবিক ভিড় দেখে আশঙ্কা প্রকাশ করেছে লালবাজার ও রাজ্য পুলিশ। সূত্রের খবর, কলকাতা পুলিশের পক্ষ থেকে নবান্নকেও এবিষয়ে জানানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে সোমবার দোকান খোলার এক ঘণ্টার মধ্যেই অধিকাংশ মদের দোকান বন্ধ করে দেওয়া হয়। বিকেলের পরে আবার খোলা হয়। আর তারপরেও রেকর্ড রাজস্ব আদায় হয়েছে রাজ্যে। কিন্তু সুরক্ষা না রাজস্ব; কোনটা বড়? উঠেছে প্রশ্ন।

spot_img

Related articles

কলকাতায় এসে ‘গোঁড়া-একগুঁয়ে’ কমিউনিস্টদের ধুয়ে দিলেন পীযূষ মিশ্র

কমিউনিস্টদের (Communist) সমস্যা তারা নিজেদের বাদ দিয়ে বাকি পৃথিবীর ভুল ধরে। কলকাতায় এসে বামেদের (Left) ধুয়ে দিলেন অভিনেতা-কবি-গীতিকার...

নারী নিরাপত্তায় কলকাতায় চালু ‘পিঙ্ক বুথ’, ‘শাইনিং’ মোবাইলের ছবি পোস্ট মুখ্যমন্ত্রীর

কলকাতা দেশের মধ্যে নিরাপদতম শহর। কিন্তু তারপরেও মহিলা সুরক্ষা ও নিরাপত্তায় বিন্দুমাত্র খামতি রাখতে চায় না রাজ্য সরকার...

বায়ুসেনার বিমানে দক্ষিণ আফ্রিকা থেকে ৯ চিতার আগমন কুনোয়

আবারও সুখবর মধ্যপ্রদেশের কুনোয়। দক্ষিণ আফ্রিকার বতসোয়ানা থেকে ভারতে এল ৯ চিতা(Cheetahs)। ভারতীয় বায়ু সেনার একটি বিমানে করে...

ভারতসেরা ভূ-স্বর্গ, রঞ্জিতে ইতিহাস আকিবদের, দলকে শুভেচ্ছা ওমরের

রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) ইতিহাস সৃষ্টি করল জম্মু-কাশ্মীর(Jammu And Kashmir )। প্রথমবার খেতাব জিতল উপত্যকার দল। কর্নাটকের মতো...