Tuesday, June 23, 2026

করোনা বদলে দিচ্ছে কলকাতা পুরসভার ইতিহাস! প্রশাসক নিয়োগ নিয়ে যা বললেন মেয়র

Date:

Share post:

আর কয়েক ঘন্টার অপেক্ষা। ঐতিহ্যবাহী-সুপ্রাচীন কলকাতা পুরসভার ইতিহাস বদলে দিতে চলেছে মারণ ভাইরাস কোভিড-১৯। করোনার জেরে সঠিক সময়ে নির্বাচন না হওয়ার দরুণ এবার কলকাতা পুরসভার ইতিহাসে এই প্রথমবার বসতে চলেছেন প্রশাসক। আগামী ৮ মে থেকে প্রশাসকের অধীনে চলে যাবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। মেয়র ফিরহাদ হাকিম নিজেই এমন ইঙ্গিত দিয়েছেন।

প্রসঙ্গত, আগামী ৭ মে মেয়র হিসেবে মেয়াদ ফুরাবে ফিরহাদ হাকিম এবং তৃণমূল পরিচালিত বর্তমান পুরবোর্ডের। তারপরই প্রশাসক নিয়োগ করে পুরসভার কাজকর্ম পরিচালিত হবে।

এদিকে আবার কলকাতা পুরসভার আইন অনুযায়ী, কিন্তু এই কঠিন পরিস্থিতির মধ্যে কাজ চালাতে কলকাতা পুরসভায় প্রশাসক বসানোর পথেই হাঁটতে হবে রাজ্য সরকারকে। ইতিমধ্যেই মুখ্যসচিবের কাছে এ বিষয়ে চিঠিও পৌঁছে গিয়েছে। আইন মোতাবেক যা সিদ্ধান্ত নেওয়ার তা রাজ্য সরকারই নেবে। খুব শীঘ্রই নির্দেশিকা দিয়ে জানাবে রাজ্য সরকার। কারণ, করোনা পরিস্থিতির মধ্যে কলকাতা পুরসভার প্রশাসনিক কাজকর্ম একদিনও বন্ধ রাখা যাবে না।

এ বিষয়ে মঙ্গলবার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, “প্রশাসক কে হবেন, সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন রাজ্য সরকার। মেয়র হলেও এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আইনি ক্ষমতা তাঁর নেই। আগামী কয়েক ঘন্টার দিনের মধ্যেই হয়তো নির্দেশিকা প্রকাশ করবে রাজ্য সরকার”।

এরই মাঝে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে, ইতিহাসে প্রথমবারের জন্য কলকাতা পুরসভার প্রশাসক কে হবেন? পুর কমিশনার, নাকি অন্য কেউ? এখন সেদিকেই নজর শহরবাসীর।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...