Saturday, June 20, 2026

ইনস্টাগ্রাম গ্রুপে গণধর্ষণের ছক! তোলপাড় সোশ্যাল মিডিয়া

Date:

Share post:

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম। আর এই সোশ্যাল মিডিয়ার একটি গ্রুপের মেসেজ নিয়ে তৈরি হয়েছে শোরগোল। গ্রুপের নাম ‘বয়েজ লকার রুম’। যার আলোচনার বিষয়বস্তু শুনলে চক্ষু চড়কগাছ হয়ে যাবে। গ্রুপের সদস্যরা দিল্লির বিভিন্ন স্কুলের একাদশ-দ্বাদশ শ্রেণির ছাত্র। বয়স ১৭-১৮ মধ্যেই। গ্রুপে আলোচনার বিষয়বস্তু, তাদের সহপাঠিনীদের কীভাবে গণধর্ষণ করবে ও অন্যান্য অশ্লীল কথাবার্তা। গ্রুপে আলোচনার স্ক্রিনশট এক ছাত্রী তুলে ধরে টুইটারে। গোটা বিষয়টা সামনে আসতে আতঙ্কিত ছাত্রীরা।

এই ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে গ্রুপের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। ইনস্টাগ্রাম কর্তৃপক্ষকে এ নিয়ে একটি চিঠিও দিয়েছে দিল্লির সাইবার ক্রাইম ডিভিশন। ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি করেছেন, দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “ইনস্টাগ্রাম ও দিল্লি পুলিশকে চিঠি দিয়েছে দিল্লি কমিশন ফর ওমেন। যারা ওই গ্রুপে আলোচনায় অংশ নিয়েছে তাদের গ্রেফতার করা হোক এবং কঠোর ব্যবস্থা নেওয়া হোক।”

আশনা শর্মা নামের এক টুইটার ব্যবহারকারী বয়েজ লকার রুমের কীর্তিকলাপ সামনে আনেন। শুধু গণধর্ষণের পরিকল্পনাই নয়, মেয়েদের ছবি বিকৃত করে ওই গ্রুপে পোস্ট করেছে কিশোররা। আশনা শর্মা লেখেন, “এই ধরনের ভয়ঙ্কর কথা আমি কখনও শুনিনি। তারা যা করছে তা নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই।” দক্ষিণ দিল্লির এক ছাত্রী জানান, তাঁর এক বান্ধবীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। ওই ছাত্রী টুইটারে লিখেছেন, ‘‘দক্ষিণ দিল্লির ১৭-১৮ বয়সী ছেলের ইনস্টাগ্রাম গ্রুপ ‘বয়েজ লকার রুম’। মেয়েদের ছবি বিকৃত করা হয়। ধর্ষণের হুমকিও দেওয়া হয়। আমার স্কুলের দুজন ছেলে রয়েছে ওই গ্রুপে। গোটা ঘটনায় আমরা খুব ভয়ের মধ্যে রয়েছি।”

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...