Monday, June 8, 2026

জীবনের অংশ হল মারণ ভাইরাস! কেমন হবে করোনা পরবর্তী জীবন?

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে লকডাউন চলছে বিভিন্ন দেশে। কিন্তু করোনা পরবর্তী পরিস্থিতি কেমন হবে তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন করোনা পূর্বের যে পরিস্থিতি ছিল, যেমন ভাবে মানুষ জীবন যাপন করেছেন তা আর ফিরে পাবেন না। চিকিৎসক বিজ্ঞানীরাও এই বিষয়ে একমত। তাঁরা জানাচ্ছেন, সংক্রমণ কমলেও স্বাভাবিক জীবন কবে ফিরবে তার কোন নিশ্চয়তা নেই। করোনাকে জীবনের অংশ মনে করে আগামী কয়েকবছর চলার পরামর্শ দিচ্ছেন ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ বিজ্ঞানীরা।

১৯১৮ সালে স্প্যানিশ ফ্লুয়ে তিন দফায় মৃত্যু হয়েছিল প্রায় ৫ কোটি মানুষের। আইসিএমআর- এর বিজ্ঞানী ও এমসের ট্রান্সপ্ল্যান্ট ইমিউনোলজি এন্ড ইমিউনোজেনেটিক্স বিভাগের প্রাক্তন প্রধান নরেন্দ্র কে মেহরা বলেন, “করোনাভাইরাস সংক্রমণের আগে প্রত্যেকেই নিজেদের মতো করে জীবন কাটিয়েছি। ভাইরাসের প্রভাব কমলেও সেই জীবন কাটানো আর সম্ভব না। হাত ধোয়া, দূরত্ব বজায় এবং মাস্ক পরা বাধ্যতামূলক করতে হবে।”

এ বিষয়ে বিজ্ঞানীরা জানাচ্ছেন যে কোনও প্রাণের পরিবেশে টিকে থাকা মিউটেশনের ওপর নির্ভর করে। মিউটেশন পরিবেশের সঙ্গে খাপ খেলে সংশ্লিষ্ট গোষ্ঠী টিকে যায়। অন্যদিকে, মিউটেশন না হলে বা ধীরে ধীরে কমলে সেই গোষ্ঠী তার ক্ষমতা হারায়। করোনাভাইরাসের ক্ষেত্রেও ব্যাপারটা তেমনই। মিউটেশন চলতে থাকলে বেঁচে থাকার অন্য উপায় ভাবতে হবে।

Related articles

দেশের আকাশেও এবার মেরুজ্যোতি, সৌরঝড়ের প্রভাব ভারতেও

ভারতের আকাশেও এবার মেরুজ্যোতি দেখার অপেক্ষা! সূর্যের বুকে তীব্র বিস্ফোরণ ঘটার এবার আঁচ পৃথিবীর বুকেও লাগার সম্ভাবনা। মাত্র...

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...