Tuesday, March 24, 2026

চিন ছেড়ে আসা সংস্থাগুলিকে লুক্সেমবার্গের দ্বিগুণ জমি দেওয়ার ভাবনা ভারতের

Date:

Share post:

চিন ছেড়ে যেসব সংস্থা আসতে আগ্রহী তাদের জন্য জমির ব্যবস্থা করছে ভারত। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, সেই জমির পরিমাণ লুক্সেমবার্গের আয়তনের দ্বিগুণ। এক আধিকারিক জানিয়েছেন, সারা দেশে ৪,৬১,৫৮৯ হেক্টর জমি চিহ্নিত করা হয়েছে। যেখানে লুক্সেমবার্গের জমির আয়তন ২৪৩০০০ হেক্টর।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগেই রাজ্য সরকারগুলিকে বলেছিলন, চিন ছেড়ে আসা সংস্থা স্বাগত জানাতে সব রকম ব্যবস্থা করতে হবে। ইতিমধ্যেই গুজরাত, মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে ১১৫১৩১ হেক্টর জমি চিহ্নিত করা হয়েছে। উৎপাদনকে প্রমোট করতে ইলেকট্রিক্যাল, ফার্মাসিউটিক্যাল, মেডিকেল ডিভাইসেস, ইলেকট্রনিক্স, হেভি ইঞ্জিনিয়ারিং, সোলার ইকুইপমেন্ট ‌, ফুড প্রসেসিং, কেমিকাল এবং টেক্সটাইল ১০টি ক্ষেত্রে নজর দিয়েছে সরকার। এজন্য বিদেশে রাষ্ট্রদূতের অফিসগুলিকে বলা হয়েছে এইসব ক্ষেত্রে সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করতে।

প্রসঙ্গত, লগ্নিকারীরা ভারতে কারখানা করতে গেলে তাদের নিজেদেরকে জমি অধিগ্রহণ করতে হয়। সে ক্ষেত্রে প্রকল্পে দেরি হয়ে যায়। বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অব্যবহৃত জমিগুলি ইতিমধ্যে খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে।

Related articles

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...