Tuesday, June 9, 2026

লকডাউনে বিদেশে আটকে থাকা ১৫ হাজার ভারতীয়কে ৬৪ উড়ানে ফেরাবে কেন্দ্র

Date:

Share post:

করোনা’র জেরে হাজার হাজার ভারতীয় বিদেশে আটকে রয়েকরোনা সঙ্কটের প্রকোপে হাজার হাজার ভারতীয় বিদেশে আটকে রয়েছেন। আগামী বৃহস্পতিবার থেকে বিশেষ বিমানে তাঁদের ফিরিয়ে আনা হবে দেশে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, প্রথম সপ্তাহে ১৩টি দেশ থেকে ১৪,৮০০ ভারতীয়কে ৬৪টি উড়ানে দেশে ফেরানো হবে৷ অধিকাংশ বিমানই এয়ার ইন্ডিয়া’র৷

স্বাধীনতার পর এই প্রথম এত সংখ্যক বিদেশে বসবাসকারী ভারতীয়কে একসঙ্গে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুধু বিমানই নয়, ভারতীয় নৌসেনার ৩টি জাহাজে পশ্চিম এশিয়া ও মালদ্বীপে আটক ভারতীয়দেরও ফিরিয়ে আনা হবে।

◾ প্রথম দিন ২,৩০০ ভারতীয়কে ফেরাতে ১০টি উড়ান বিভিন্ন দেশে পৌঁছবে।

◾ ভারতীয় বিমানগুলি যাবে আমেরিকা, ফিলিপিন্স, সিঙ্গাপুর, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরশাহি, সৌদি আরব, ব্রিটেন, কাতার, ওমান, বাহরিন ও কুয়েত।

◾ দ্বিতীয় দিন ৯টি দেশ থেকে ২,০৫০ জন ভারতীয় চেন্নাই, কোচি, মুম্বই, আহমেদাবাদ, বেঙ্গালুরু ও দিল্লিতে পৌঁছবেন ।

◾ তার পরের দিনও ২,০৫০ জন ভারতীয় মধ্য প্রাচ্য, ইউরোপ, দক্ষিণ-পূর্ব এশিয়া ও আমেরিকা থেকে মুম্বই, কোচি, লখনউ ও দিল্লিতে পৌঁছবেন।

◾ চতুর্থ দিন আমেরিকা, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরশাহি সহ আটটি দেশ থেকে ১,৮৫০ জন ভারতীয় ফিরবেন।

◾ উড়ানগুলিতে ২০০ থেকে ৩০০ যাত্রী থাকবেন।

◾ সোশ্যাল ডিসট্যান্স বজায় রেখে বিমানে বসতে হবে যাত্রীদের।

◾ বিশেষ বিমানে ওঠার আগে যাত্রীদের জানাতে হবে তাঁদের সর্দিকাশি, শ্বাসকষ্ট বা প্রবল জ্বরের মতো উপসর্গ নেই।

◾ কেবলমাত্র করোনার লক্ষণবিহীন যাত্রীদেরই বিমানে উঠতে দেওয়া হবে৷

◾ INS জলস্ব, INS শার্দুল, INS মগর, নৌসেনার এই ৩টি জাহাজ ফিরিয়ে আনবে ১,০০০ ভারতীয়কে।

◾ সোশ্যাল ডিসট্যান্স বজায় রাখার কারণে ৩০০-র বেশি যাত্রী জাহাজগুলি বহন করতে পারবেন না।

◾ গত মার্চের শেষ সপ্তাহ থেকে ভারতে সমস্ত আন্তর্জাতিক বিমানের উড়ান নিষিদ্ধ করা হয়।

◾ এরপরই দেশজুড়ে জারি হয় লকডাউন।

◾ এর ফলেই বিদেশে থাকা বহু ভারতীয়কে সেখানেই আটকে থাকতে হয়েছে।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...