Monday, June 8, 2026

৫২ হাজার টাকা মদের বিল, ভাইরাল ছবি

Date:

Share post:

সোমবার থেকে দেশে খোলা হয়েছে মদের দোকান। তারপরই সামাজিক দূরত্বকে শিকেয় তুলেছে সাধারণ মানুষ। সোমবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে মদের দোকানে দেখা যায় লম্বা লাইন। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি মদের বিল।

বিলে দেখা যাচ্ছে ৫২,৮০০ টাকার মদ কেনা হয়েছে। বিলটি কর্নাটকের একটি মদের দোকানে। বেঙ্গালুরু এক্সাইজ বিভাগ সূত্রে খবর, একজন ব্যক্তিকে এই বিপুল পরিমাণ মদ বিক্রি করায় বিক্রেতার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট ক্রেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিক্রেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে রাজস্ব বিভাগ। একজন ব্যক্তিকে দিনে সর্বোচ্চ ২.৬ লিটার ভারতে তৈরি বিদেশি মদ বিক্রি করা যাবে বলে অনুমোদন দিয়েছে সরকার। এদিকে বিক্রেতার দাবি, আটজন মিলে ওই পরিমাণ মদ কিনেছিলেন। কিন্তু বিল একটাই করা হয়েছে।

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...