Saturday, June 20, 2026

মুম্বইতে আটকে রাজ্যের বহু ছাত্রছাত্রী, প্রশাসনের কাছে বাড়ি ফেরার কাতর আবেদন

Date:

Share post:

করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে তৃতীয় পর্যায় লকডাউন। তারই মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজস্থানের কোটা থেকে এ রাজ্যের কয়েক হাজার ছাত্রছাত্রীকে ফিরিয়ে আনা হয়েছে।

তবে রাজস্থানের কোটা থেকে পড়ুয়ারা ফিরলেও দেশের অন্যান্য রাজ্যে আটকে পড়া ছাত্রছাত্রীদের করুন অবস্থার ছবিও উঠে আসছে। এখনও আটকে রয়েছেন মুম্বইয়ের চেম্বুর-আন্ধেরি সংলগ্ন এলাকার টাটা ইন্সটিটিউট অফ সোস্যাল সাইন্সের ছাত্রছাত্রীরা। এদের মধ্যে কম করে ৩০ জন এই রাজ্যের পড়ুয়া। মহারাষ্ট্রের এই অঞ্চলগুলি সিল করে দেওয়ার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোয়া।

আবার রোজ বেরাতে না পারার জন্য জরুরি সামগ্রীটুকু পাচ্ছেন না তারা। ইন্সটিউটের তরফ থেকে সাড়া পাওয়া যাচ্ছে না কোনও। হাতে যতটুকু টাকা ছিল তাও প্রায় সব শেষের পথে, বাড়ি থেকে যে টাকা আসছে তা দিয়েই চলছে কোনওপ্রকার এদের অনেকেরই বাড়ি ভাড়ার লিজ শেষ হয়ে এসেছে, এই অবস্থায় বাড়িতে থাকতে দেওয়া হবে কিনা তা নিয়েও সন্দেহ জাগছে তাদের অনেকের মনে। এদের মধ্যে একজন বন্ধুর বাড়িতে আশ্রিতা। স্থানীয় পুলিশের তরফ থেকেও সহযোগিতা পাচ্ছে না বললেই চলে। অবস্থা এতটাই করুন যে, এখানে বহু মেয়েরাও ফেঁসে রয়েছে যাদের কাছে স্যানিটারি ন্যাপকিন পর্যন্ত পৌঁছাচ্ছে না।

এমন অবস্থায় তারা প্রত্যেকে বাড়ি ফিরতে কিংবা মহারাষ্ট্র সরকারের সাহায্য চাইছে। রাজ্যের কাছে তাদের আবেদন, তাদেরও বাড়ি ফেরার ব্যবস্থা করা হোক৷ যাতে এইরকম অনিশ্চিত জীবনযাপন থেকে মুক্তি পেতে পারে। পরিবারের কাছে ফিরতে পারে।

রইল ভিডিও…

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...