Tuesday, June 23, 2026

অপদার্থতার দায় নিয়ে পদত্যাগ করুন কেন্দ্র-রাজ্য সরকারের প্রতিনিধিরা, দাবি সোমেনের

Date:

Share post:

করোনা জেরে গোটা দেশের মতই রাজ‍্যেজুড়ে লকডাউন চলছে। তার মাঝে কেন্দ্র ও রাজ্য সরকারের ভূমিকার কড়া সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। অপদার্থ তকমা লাগিয়ে দুই সরকারের অপসারণ দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

আজ, মঙ্গলবার সোমেন মিত্র এক ভিডিও বার্তায় জানিয়েছেন, “করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ‍্যে এসেছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। তবে করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে রাজ‍্যে সরকার ও কেন্দ্রীয় সরকার ছেলেখেলা করছে। পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ‍্যে আটকে রয়েছেন। তাদেরকে নিয়ে কোন সরকারের ভাবনা নেই। সোনিয়া গান্ধী উদ্যোগ নেওয়ার পর সব নড়েচড়ে বসেছে।

এছাড়াও তিনি জানিয়েছেন, রাজ‍্যে ও কেন্দ্রীয় সরকার অপদার্থের মতন কাজ করছে। মানুষকে বিভ্রান্ত করছে। শুধু ভাষণ। এদের সরকারে থাকার কোনও অধিকার নেই। অবিলম্বে সকলে পদত্যাগ করুক।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...