Thursday, March 26, 2026

কোয়ারান্টাইন থেকে মুক্তি পাচ্ছে প্রায় ৪ হাজার তাবলিগি জামাত সদস্য

Date:

Share post:

গত মার্চ থেকে কোয়ারান্টাইনে থাকা প্রায় ৪ হাজারেরও বেশি তাবলিগি জামাত সদস্যকে মুক্তি দিতে চলেছে দিল্লি সরকার৷

করোনা পরিস্থিতির মধ্যেই তাবলিগি জামাত মার্চ মাসে দিল্লির নিজামুদ্দিনে একটি ধর্মীয় জমায়েত করে৷ অভিযোগ ওঠে ওই ধর্মীয় সমাবেশ থেকেই করোনা ভাইরাস বেশি করে ছড়িয়েছে৷ তখনই বলা হয়, তাবলিগি জামাত সদস্যরাই বাহক হিসাবে ওই ভাইরাস ছড়িয়ে দেয় দেশজুড়ে৷ সেই সময়েই করোনা আক্রান্ত সন্দেহে ৪ হাজারেরও বেশি জামাত সদস্যকে কোয়ারান্টাইনে রাখা হয়৷ সংক্রমণ ছড়ানোর আশঙ্কাতেই বাধ্যতামূলক ভাবে এদের কোয়ারান্টাইনে রেখেছিল দিল্লি সরকার। ওই কোয়ারান্টাইনের মেয়াদ শেষ হওয়ায় এখন তাঁদের মুক্তি দেওয়ার ঘোষণা করলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন।

জানা গিয়েছে, কোয়ারান্টাইনে থাকা জামাত সদস্যদের কারোর মধ্যেই করোনা সংক্রমণের কোনও লক্ষণ দেখা না যাওয়াতেই তাঁদের বাড়ি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার।

পাশাপাশি দিল্লির স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, মার্চ মাসে ওই ৪ হাজার সদস্যের মধ্যে ‘মার্কাজ’ নিজামউদ্দিনের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশের তালিকায় যে জামাত সদস্যদের নাম রয়েছে, তারা মুক্তি পাবেন না৷ কোয়ারান্টাইন কেন্দ্র থেকেই তাদের পাঠানো হবে পুলিশ হেফাজতে।

কোয়ারান্টাইন সেন্টার থেকে যাঁরা মুক্তি দেওয়া হচ্ছে তাঁদের প্রায় ৯০০ জন দিল্লির বাসিন্দা। বাকিদের বেশিরভাগই হয় তামিলনাড়ু ও তেলেঙ্গানার বাসিন্দা।

ওদিকে, চাপ বাড়ানো হচ্ছে তাবলিগি জামাতের প্রধান মৌলানা সাদের উপরে৷ তাঁর ছেলেকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে ইডি৷ তাবলিগি জামাতের প্রধান মৌলানা সাদকে নোটিশ দেয় দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা। তাঁর কাছে জানতে চাওয়া হয়, তিনি সরকারি হাসপাতালে গিয়ে করোনার পরীক্ষা করিয়েছেন কিনা। আর যদি করিয়ে থাকেন, তাহলে এখনও কেন সেই রিপোর্ট জমা দেননি অপরাধ দমন শাখায়। ওই রিপোর্ট হাতে পেলে তা খতিয়ে দেখে তবেই সাদের বিষয়ে পরবর্তী তদন্তের কাজ শুরু করা হবে। পাল্টা মৌলানা সাদ দাবি করেন, তিনি ২ বার করোনা পরীক্ষা করিয়েছেন। দু’বারই পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।

Related articles

ফের লকডাউনের পরিকল্পনা করছে মোদি সরকার! ষড়যন্ত্র ফাঁস করে সতর্ক করলেন তৃণমূল সুপ্রিমো

জ্বালানি সমস্যার দোহাই দিয়ে ফের লকডাউনের ষড়যন্ত্র করছে মোজি সরকার। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরে দলীয় প্রার্থীদের সমর্থন জনসভা থেকে রাজ্যবাসীকে...

যাদবপুরের ক্যাম্পাসে অনুমতি ছাড়াই দুটি রামপুজো এবিভিপি-র, কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেটের বাইরে রামনবমী পালন

সম্প্রীতির বাংলায় রামের (Ram Navami campus controversy) নামে অশান্তি তৈরির চেষ্টা বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-র। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে...

বালিতে বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল কর্মী, অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব তৃণমূল নেতা কৈলাশ

বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) যোগদান করায় বালিতে আক্রান্ত হতে হল রণবীর দোলুই (Ranbir Dolui) নামে ঘাসফুলের এক কর্মীকে।...

তলোয়ার নিয়ে রামনবমীর মিছিল! তুমুল উত্তেজনা নিউ টাউনে

নিউ টাউনে রামনবমীর (Ramnabami New Town) মিছিল ঘিরে উত্তেজনা তুঙ্গে। বৃহস্পতিবার অস্ত্র নিয়ে আসার অভিযোগে সেই শোভাযাত্রা আটকে...