Thursday, April 16, 2026

মাস্ক পরে সামাজিক দূরত্ব মেনে বিয়ে! জীবনের নতুন ইনিংসে পুলিশকে কৃতজ্ঞতা নব দম্পতির

Date:

Share post:

করোনা মোকাবিলায় সারাদেশের সঙ্গে আমাদের রাজ্যও চলছে লকডাউন। সরকারের নির্দেশ, সামাজিক দূরত্ব বজায় রাখতে এই পরিস্থিতিতে কোনও ধরনের ধর্মীয় অনুষ্ঠান ও সামাজিক আচার-অনুষ্ঠান করা যাবে না। যেভাবে কোভিড-১৯ দাপট দেখাচ্ছে এবং করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ছে, তাতে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে প্রশাসন। তাই সামাজিক দূরত্ব বিধি বজায় রাখতে দিন-রাত এক করে দিচ্ছে পুলিশ।

তারই মধ্যে হঠাৎ এক বিয়ের অনুষ্ঠান। পূর্ব বর্ধমানের জামালপুরের বাসিন্দা সমীর সরকারের বিয়ে ঠিক হয় হুগলি জেলার চুঁচুড়া নিবাসী পূর্ণ সরকারের কন্যা রুপার সঙ্গে। লকডাউনের মধ্যে বিয়ের অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়,সে কারণে সমীর স্থানীয় জামালপুর থানায় লিখিত আকারে দরখাস্ত করেন। কিন্তু পুলিশ আধিকারিকরা কোনওভাবেই তাঁকে বিয়ের অনুষ্ঠানের অনুমতি দেননি। তবে প্রশাসনের পক্ষ থেকে রিসেপশন পার্টি বাদ রেখে সমীরকে শুধুমাত্র বিয়ের আচার-অনুষ্ঠান পালনের কথা জানায়।

জামালপুর থানা থেকে বলে দেওয়া হয়, চালক ও বর-সহ গাড়িতে ৪ জনের বেশি সওয়ার করা যাবে না। সেইমতো মেয়ের বাড়ি চুঁচুড়া থানাও একই কথা বলে। পুলিশের নির্দেশ মেনেই ৩ জনকে নিয়ে বরের গাড়ি মেয়ের বাড়ির উদ্দেশে রওনা দেন সমীর। অনেকটা পথ অতিক্রম করার দরুণ কিছু প্রশাসনিক বাধার সম্মুখীন হলেও শেষ পর্যন্ত বর চলে আসেন কনের বাড়ি।

সামাজিক বিধি মেনে মেয়ের বাড়িতেও খুবই কম সংখ্যক মানুষ হাজির ছিলেন। এরপর নিয়ম মেনেই শুরু হয় বিয়ের আচার-অনুষ্ঠান। সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক ও হাতে গ্লাভস পড়ে বর-কনের বিয়ে সম্পন্ন হয়।

পুরোহিত ডেকে হিন্দু রীতি ও শাস্ত্র মতে বিয়ের পিঁড়িতে বসেই চারহাত এক হয়। ছাতনা তলায় শুভদৃষ্টি, মালাবদল, অগ্নিসাক্ষী, সিঁদুরদানের মধ্যদিয়ে সাতপাকে বাঁধা পড়ে সমীর-রূপা।

তবে বিবাহবাসর থেকে শুরু করে কনের বিদায় সংক্রান্ত্র রীতির বাকিসব কাটছাঁট করা হয়। করোনা যুদ্ধের মধ্যেই নব বধূকে নিয়ে চুঁচুড়ার শ্বশুর বাড়ি থেকে জামালপুরে নিজের বাড়িতে আসে সমীর।

তবে লকডাউনে সমীর ও রূপা জীবনের নতুন অধ্যায় শুরু করার পথে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে ভোলেননি পুলিশ প্রশাসনকে। যাঁরা পরিবার-আপনজন ছেড়ে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে মানব সভ্যতাকে রক্ষার লড়াইয়ে ব্রতী হয়েছেন।

Related articles

৪ তারিখ আসব আবির খেলতে: বজবজে রোড-শো শেষে আশ্বাস অভিষেকের

লোকসভা নির্বাচনে ভোটের ব্যবধানের নিরিখে বরাবর রেকর্ড গড়ে ডায়মন্ড হারবার। তার মধ্যে বড় ভূমিকা নেয় বজবজ বিধানসভা কেন্দ্র।...

অ্যাকাউন্টে টাকা দিয়ে আচরণবিধি ভঙ্গ! বিজেপির বিরুদ্ধে কমিশনকে ব্যবস্থা নেওয়ার বার্তা মমতার

অভূতপূর্ব নির্বাচনে নতুন দৃষ্টান্ত স্থাপন করল বিজেপি। বাংলার নির্বাচনে মহিলা ভোট পেতে মহিলাদের মন জয়ে মরিয়া বিজেপি নির্বাচনের...

বালিতে রোড শো-এ ‘জয় বাংলা’ স্লোগান শুনেই তেড়ে গেলেন শুভেন্দু

বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের ঠিক আট দিন আগে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার বালি। বুধবার বিকেলে বালির বিজেপি...

রাজ্যপালের মুখে ‘পরিবর্তন’-এর স্লোগান! পাল্টা তোপ দাগলেন মমতা

বাংলা নববর্ষের সকালে বঙ্গবাসীর উদ্দেশে প্রথম বিবৃতি দিলেন বাংলার নয়া রাজ্যপাল আর এন রবি (R. N. Ravi)। আর...