Thursday, May 28, 2026

২০ মে-র পর চালু হতে পারে পরিবহন পরিষেবা?

Date:

Share post:

দেশের ব্যবসা–‌‌বাণিজ্য চাঙ্গা করতে দ্বিতীয় দফার আর্থিক প্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, অর্থ মন্ত্রকের পাঁচ সচিব ইতিমধ্যে কিছু প্রস্তাব দিয়েছেন। এরপর বেশ কিছু সংযোজনের পর চূড়ান্ত আর্থিক প্যাকেজ ঘোষণা করবে সরকার। অন্যদিকে, করোনার নিষেধাজ্ঞা মেনে ২০ মে–র পর বেশ কয়েকটি মহানগরে পরিবহন পরিষেবা চালু হতে পারে। ১ জুন থেকে ধাপে ধাপে খুলবে শপিং মল, সিনেমা হল, অনুষ্ঠান বাড়ি, ধর্মীয় স্থান। তবে রাজ্যগুলোর সঙ্গে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

জানা গিয়েছে, আর্থিক প্যাকেজ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে ইতিমধ্যে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৭ মে শেষ হবে তৃতীয় দফার লকডাউন। দিল্লি বিমানবন্দর উড়ান পরিষেবা চালুর বিষয়ে পরিকল্পনা নিচ্ছে। মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, বারবার হাত ধোয়ার কথা যাত্রীদের মনে করিয়ে দিতে সোশ্যাল মিডিয়ার ব্যবহার হবে। বিমানবন্দরে জমায়েত রুখতে বাড়িতেই বোর্ডিং পাসের প্রিন্ট‌আউট নিতে বলা হবে যাত্রীদের। বিমানের আসন বিন্যাস দূরত্ব বজায় রেখেই করা হবে। দায়িত্বপ্রাপ্ত সিআইএসএফ এবং অভিবাসন আধিকারিকদেরও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। বিমানবন্দরের সব কর্মীকে পিপিই, মাস্ক, গ্লাভস, ফেস শিল্ড দেবে কর্তৃপক্ষ। প্রত্যেক কর্মীর দেহের তাপমাত্রাও পরীক্ষা করা হবে।

Related articles

বিএসএফ-এর হাতে আরও জমি হস্তান্তর রাজ্যের: জানালেন মুখ্যমন্ত্রী

সীমান্তবর্তী জেলাগুলি থেকে প্রয়োজনীয় জমি বিএসএফ-এর হাতে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর...

IPL: ব্যাটিং তাণ্ডবে নয়া রেকর্ড বৈভবের, হায়দরাবাদকে হেলায় হারাল রাজস্থান

আইপিএলে(IPL) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। এই ম্যাচে  ৪৭ রানে জয় পেল রাজস্থান। তবে দলের...

শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী: পরিচালক অনীক দত্তের অন্তিম যাত্রা বৃহস্পতিবার

দৃঢ়চেতা পরিচালক অনীক দত্তের আচমকা প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাউড শাখা।...

কর্মীদের পাশে দাঁড়ানো থেকে আইনি লড়াই, রবিবার কালীঘাটে দিকনির্দেশ দেবেন মমতা

রবিবার পরিষদীয় দলের বৈঠক হবে কালীঘাটে। এই বৈঠকে পরবর্তী দিকনির্দেশনা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন ধরেই কালীঘাটের বাসভবনে...