Wednesday, June 17, 2026

চলছে গুলির লড়াই, জানাল জম্মু ও কাশ্মীরের পুলিশ

Date:

Share post:

জম্মু ও কাশ্মীর পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, চলছে গুলির লড়াই। জম্মু ও কাশ্মীরের অবন্তীপুরায় এক শীর্ষ জঙ্গি কমান্ডারকে ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিন‌ী।

পুলিশের মুখপাত্র জানিয়েছেন, মঙ্গলবার রাতে ওই অপারেশন শুরু হয়েছে। যে বাড়িতে ওই শীর্ষ জঙ্গি নেতা লুকিয়ে রয়েছে, তাকে ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী শুরু করেছে গুলিবর্ষণ।

সূত্রের খবর, ওই জঙ্গি কমান্ডার জঙ্গি দল হিজবুল মুজাহিদিনের শীর্ষ কমান্ডার। জানা যাচ্ছে, ওই জঙ্গি নেতা ও তার সঙ্গীকে ইতিমধ্যে হত্যা করা হয়েছে। কিন্তু সরকারি ভাবে এই সংবাদকে প্রত্যাখ্যান করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে গুলির লড়াই শুরু হওয়ার পর থেকেই কাশ্মীরের মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

এদিন সকাল ৯.০৭-এ জম্মু ও কাশ্মীরের পুলিশের তরফে টুইট করে বলা হয়, শীর্ষস্থানীয় জঙ্গি কমান্ডারকে ঘিরে ফেলা হয়েছে। অবন্তীপুরায় অবন্তীপুর পুলিশের তরফে তৃতীয় অপারেশন শুরু করা হয়েছে।

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...