Sunday, March 22, 2026

পেট্রোলে ১০ টাকা ও ডিজেলে ১৩ টাকা অন্তঃশুল্ক বাড়ানোর সিদ্ধান্ত কেন্দ্রের

Date:

Share post:

আন্তর্জাতিক বাজারে পেট্রোল-ডিজেলের দাম কমলেও সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন ভারতীয়রা। আন্তর্জাতিক বাজারে দাম কমলেও কেন্দ্রীয় সরকার বাড়িয়ে দিল অন্তঃশুল্ক। পেট্রোল‌ে লিটার প্রতি ১০ টাকা ও ডিজেলে লিটার প্রতি ১৩ টাকা করে অন্তঃশুল্ক বসানো হল। মঙ্গলবার মধ্যরাত থেকেই কার্যকর হবে এই বর্ধিত অন্তঃশুল্ক। তবে সরকারি সূত্রের দাবি, এর ফলে পেট্রোল, ডিজেলের দামে বিশেষ বদল আসবে না। তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমার সুবিধা ক্রেতারা পাবেন না। তবে এই অন্তঃশুল্ক বাড়ানোর ফলে ক্রেতাদের উপরে নতুন করে কোনও চাপ না পড়লেও সরকারের কোষাগারে বাড়তি অর্থ আসবে। যা এই সময়ে খুবই দরকার।

Related articles

দামের নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্র সরকার: সোম থেকে বিমান ভাড়া বাড়ার আশঙ্কা

তেলের দাম বাড়বে না। পশ্চিম এশিয়ার যুদ্ধে ভারতের জনজীবনে কোনও প্রভাব পড়বে না। নরেন্দ্র মোদির মন্ত্রিসভার মন্ত্রীরা এইসব...

কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখোমুখি, সঙ্গীদের তৎপরতায় প্রাণে বাঁচলেন সুন্দরবনের মৎস্যজীবী

সুন্দরবনের (Sundarban Area) জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণ, সঙ্গীদের উপস্থিত বুদ্ধি ও সাহসিকতায় মৃত্যুর মুখ থেকে ফিরে...

IPL: ভুল স্বীকার গোয়েঙ্কার, রান পেতে কৌশল বদল পন্থের?

আইপিএল (IPL) মরশুম শুরুর আগেই ভুল স্বীকার করে নিলেন লখনউ (LSG) দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা(Sanjeev Goyenka)। দলের সঙ্গে...

ভারতের ৪ কোটি ১০ লক্ষ শিশু ওভারওয়েট! চাইল্ড ওবেসিটিতে বিশ্বে দ্বিতীয় স্থানে

একদিকে গোটা দেশ ডিজিটাল হওয়ার পথে পা বাড়িয়েছে। করোনা পরবর্তী পরিস্থিতিতে ভারত গর্বের সঙ্গে বিশ্বকে জানিয়েছে অনলাইন শিক্ষা,...