Thursday, March 26, 2026

করোনার প্রতিষেধক তৈরিতে সফল ইতালি, দাবি গবেষকদের

Date:

Share post:

কোভিড ১৯ এর জেরে মৃত্যুপুরী হয়ে উঠেছে ইতালি। মৃতের সংখ্যা ২৯ হাজার ছাড়িয়েছে। গোটা বিশ্বে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ৫৮ হাজারের। আপাতত ইউরোপের বিভিন্ন দেশ, ইংল্যান্ড, জার্মানি, স্পেন, ফ্রান্সে চলছে মৃত্যুমিছিল। এরই মধ্যে ইতালিতে তৈরি হয়েছে করোনার প্রথম প্রতিষেধক। দাবি সেখানকার গবেষকদের।

ইতালির গবেষকরা জানাচ্ছেন, ইঁদুরের দেহে কোভিডের অ্যান্টিবডি তৈরি করার পর তা মানব কোষেও কাজ করেছে। রোমের স্প্যালানজানি হাসপাতালে বিশেষজ্ঞরা করোনার প্রতিষেধক তৈরি করেছেন। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, এই টিকা ইঁদুরের শরীরে প্রয়োগ করে সাফল্য পাওয়া গিয়েছে। এবার এটি মানব দেহেও প্রয়োগ করলে সফলতা মিলবে এমনই আশা করছেন সেখানকার গবেষকরা।

ভ্যাকসিনটি বাজারে আনছে ইতালির শীর্ষ ফার্মাসিউটিক্যাল কোম্পানি টাকিস। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী লুইগি আরিসিচিও জানান, এই প্রতিষেধকই সবচেয়ে উন্নত। এটিই বিশ্বের প্রথম ভ্যাকসিন যা মানুষের শরীর থেকে করোনাভাইরাসকে দূরে রাখতে সক্ষম। গবেষকরা প্রায় এই গবেষণার শেষ পর্যায়ে রয়েছে।

কবে বাজারে আসতে চলেছে এই ভ্যাকসিন? অপেক্ষা তারই।

Related articles

রামনবমীর উদযাপন শান্তিপূর্ণ হোক, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

চৈত্র শুক্ল নবমী তিথিতে পালিত হয় রামনবমী (Ramnavami)। রামনবমী শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, এটি সত্য, ন্যায় ও ধর্মের...

বাঘাযতীনে শ্যুট আউট, তৃণমূল কর্মীর মৃত্যুতে গ্রেফতার ৪!

ভোটের আগে খাস কলকাতায় শ্যুট আউট (Shoot out in Kolkata)! বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বাঘাযতীনের (Baghajatin) পূর্ব ফুলবাগান...

আজ পাণ্ডবেশ্বর- দুবরাজপুরে জোড়া জনসভা মমতার 

'যে লড়ছে সবার ডাকে সেই জেতাবে বাংলা মাকে'- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে...

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...