Wednesday, March 25, 2026

কেরালা থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে বহরমপুর ফিরল ট্রেন

Date:

Share post:

কেরালা থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিশেষ ট্রেন পৌঁছল বহরমপুরে। ১২২৪ জন শ্রমিক নিয়ে বুধবার রাত সাড়ে আটটা নাগাদ বহরমপুর কোট স্টেশনে পৌঁছয় ট্রেন। স্টেশনে পৌঁছনোর পরে সবার স্ক্রিনিং করা হয়। সেখান থেকে শ্রমিকদের বাড়ি পৌঁছনোর জন্য ৬৫টি বাসের ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে।
জেলা পুলিশ সুপার কে শবরী রাজকুমার জানান, কেরালা থেকে পরিযায়ী শ্রমিকদের জন্য এই বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছিল সরকার। যাত্রীদের মধ্যে বেশিরভাগ শ্রমিক মুর্শিদাবাদের। এছাড়াও নদিয়া জেলার অনেকে রয়েছেন।

ওই পরিযায়ী শ্রমিকদের ফুল স্ক্রিনিং পরে হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া হয়। তাঁদের বাড়িতেই ১৫ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...