Sunday, March 22, 2026

লকডাউনে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘ভূতুড়ে’ টাকা, মুখে কুলুপ গ্রাহকদের

Date:

Share post:

লকডাউনে আর্থিক মন্দা। কিন্তু তার মধ্যেও অ্যাকাউন্টে ঢুকেছে ‘ভূতুড়ে’ টাকা। তবে তাই নিয়ে কোনও অভিযোগ নয়, গ্রাহকরা রীতিমতো চেপে যাচ্ছেন বিষয়টা। ঘটনাটি ঘটেছে কোচবিহার-১ ব্লকের পুঁটিমারি ফুলেশ্বরী এলাকার শালবাড়ি গ্রামে।

কারও অ্যাকাউন্টে ঢুকছে হাজার টাকা, আবার কেউ পাচ্ছেন লক্ষ টাকা। সূত্রের খবর, মাসখানেক ধরে নাকি এভাবেই বিভিন্ন গ্রাহকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে। সম্প্রতি বিষয়টি সামনে আসে। ঘটনাটি স্বীকার করেছে স্থানীয় পঞ্চায়েতও।

সূত্রের খবর, কয়েকমাস আগে বেশ কয়েকজন ব্যাঙ্কের কর্মী ওই এলাকায় গিয়ে অনেকের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলিয়ে দেন। অভিযোগ, সেই অ্যাকাউন্টগুলিতেই টাকা ঢুকছে। ইতিমধ্যে অনেকেই সেই টাকা তুলে নিয়েছেন। গ্রাহক সেবাকেন্দ্র সূত্রে খবর, একজনের অ্যাকাউন্টে দফায় দফায় ৮০ হাজার ১৫৩ টাকা, ৮২ হাজার ১১৬ টাকা ও ২ হাজার ৫০০ টাকা ঢুকেছে। যা ইতিমধ্যে তুলে নিয়েছেন তিনি। কিন্তু সংবাদমাধ্যমের সামনে কোন গ্রাহকই এ বিষয়ে কিছু বলতে চাইছেন না।
কোচবিহার-১-এর বিডিও গঙ্গা ছেত্রী অবশ্য বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তবে জিরো ব্যালেন্সের অ্যাকউন্টে এত টাকা ঢোকা সম্ভব নয় বলে মন্তব্য করেন বিডিও। বিষয়টির খোঁজ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দেন তিনি। তবে বিষয়টি প্রশাসনের নজরে এসেছে।

Related articles

হিমবাহ ধসে বড় বিপর্যয়ের আশঙ্কা উত্তর সিকিমে, জারি হাই অ্যালার্ট

ফের ফিরতে চলেছে তিন বছর আগের সাউথ লোনাক লেক বিপর্যয়ের স্মৃতি! আশঙ্কার কালো মেঘ উত্তর সিকিমে (North Sikkim)।...

দু’দিনে বিশ্বজুড়ে ৩৩৩ কোটির ব্যবসা, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মাইলস্টোনে দীপিকার নীরবতায় সমালোচনা! 

শুধু বলিউড নয় বিশ্বজুড়ে 'ধুরন্ধর' দাপট বজায় রাখলেন রণবীর সিং (Ranveer Singh)। একদিনে ২০০ কোটির মাইলস্টোন ছুঁয়ে শাহরুখের...

একধাক্কায় ১১ ডিগ্রি পারদ পতন, রবিবাসরীয় সন্ধ্যায় ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস!

কালবৈশাখী আর দফায় দফায় মাঝারি বৃষ্টির দাপটে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের প্রায় ১১ ডিগ্রি কমেছে। শুক্র ও শনির পর...

কেবিন ক্রু-দের ওজন বাড়লেই কাটা হবে বেতন! নয়া সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়ার 

চলতি বছরের মে মাস থেকে কেবিন ক্রু-দের জন্য নতুন এক নিয়ম চালু করতে চলেছে এয়ার ইন্ডিয়া (Air India...