Sunday, April 12, 2026

১৫০০ জনের দায়িত্ব সামলাতে গিয়ে আর ফিরলেন না কর্নেল, স্বামীর আত্মত্যাগে গর্বিত পল্লবী

Date:

Share post:

বাড়ি ফেরা হলো। তবে কফিনবন্দি হয়ে। করোনা আবহের মধ্যেই জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছেন কর্নেল আশুতোষ শর্মা। জঙ্গিদের সঙ্গে মুখোমুখি লড়াইয়ের আগে স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছিলেন আশুতোষ। “১৫০০ জনের দায়িত্ব আমার কাঁধে, পরিবারটাকে তুমি সামলে রেখো।” এই কথা বলেই দেশ বাঁচাতে ছুটে ছিলেন কর্নেল।

মঙ্গলবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হলো তাঁর ৷ কাশ্মীরে জঙ্গিবাহিনীর সঙ্গে সংঘর্ষের দু’দিন বাদে জয়পুরে শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর। শহিদ কর্নেলের স্ত্রী পল্লবী বলেন, যে কোনও দিন বিপদ আসতে পারে সেটা বুঝতে পেরেছিলেন তাঁর স্বামী। তাই বোধহয় ফোনে বলেছিলেন, “আমার কাঁধে ১৫০০ জনের দায়িত্ব। তাঁদের বিপদ। আমাকে রক্ষা করতে হবে। তুমি পরিবারের খেয়াল রেখো। আমি জানি তুমি পারবে।”

নিজের মুখে পল্লবী জানালেন, স্বামীর এই আত্মত্যাগে তিনি গর্বিত। স্বামীর মুখাগ্নি তিনি করেন। স্বামীকে বিদায় দেওয়ার সময় চোখ কান্নায় ভেসে যাচ্ছে। কিন্তু বীরের স্ত্রী হিসেবে নিজের কর্তব্য অবিচল পল্লবী। ছোট্ট মেয়েকে নিয়ে দাঁড়িয়ে শেষবারের জন্য বীর স্বামীকে স্যালুট জানান তিনি।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...