Friday, June 12, 2026

বেশি টেস্ট চায় রাজ্য কিন্তু চাইলেই করোনা পরীক্ষা সম্ভব নয়: স্বরাষ্ট্রসচিব

Date:

Share post:

করোনা সংক্রমণ রুখতে বেশি টেস্ট করতে চায় রাজ্য। প্রথমে একটি ল্যাবে দৈনিক আড়াইশো টেস্ট হত। এখন রাজ্যের ১৫টি ল্যাবে আড়াই হাজারের বেশি করোনা পরীক্ষা হচ্ছে। বুধবার, নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

আরও দশটি সরকারি সহ মোট বারোটি ল্যাবে পরীক্ষার জন্য আইসিএমআর-এর কাছে অনুমতি চাওয়া হয়েছে।
আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলছেন কেন বেশি মাত্রায় টেস্ট করা হচ্ছে না। এর উত্তর হল, চাইলেই করোনা পরীক্ষা করানো যায় না। পরীক্ষার ক্ষেত্রে আইসিএমআর-এর নির্দিষ্ট গাইডলাইন রয়েছে। সেখানে স্পষ্ট বলা আছে কাদের পরীক্ষা করা হবে। সেই বিধি অনুযায়ীই রাজ্যে কোভিড টেস্ট করা হচ্ছে।
স্বরাষ্ট্রসচিব জানান, রাজ্য সরকার এমএসএমই সেক্টরকে বিপুলভাবে ব্যবহার করেছে। এর ফলে লকডাউনেও প্রচুর লোকের কর্মসংস্থান হয়েছে। রাজ্যের মানুষের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নিতে ৬ কোটি বাড়িতে পৌঁছেছেন আশাকর্মীরা।
রাজ্যে এখন ৬৭ টি কোভিড হাসপাতাল রয়েছে। রাজ্যে ২৭১টি ভেন্টিলেটরের ব্যবস্থা রয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা ব্যবস্থা করা হয়েছে। গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ড গঠন করে কাজ হচ্ছে বলে জানান আলাপন বন্দ্যোপাধ্যায়।

Related articles

যোগীরাজ্যে RSS প্রধানকে লক্ষ্য করে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ!

বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে অল্পের জন্য রক্ষা পেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat)। উত্তরপ্রদেশে...

অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডির, রবিবার ফের তলব

বিধানসভায় সই জাল মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করল...

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...