Sunday, March 22, 2026

দেশের প্রথম রাজ্য হিসেবে তৃতীয় পর্বেও লকডাউন বৃদ্ধি তেলেঙ্গানার

Date:

Share post:

করোনা মোকাবিলায় ফের স্বতন্ত্রভাবে লকডাউনের মেয়াদ বাড়াল তেলেঙ্গানা সরকার। গোটা দেশজুড়ে ১৭ মে পর্যন্ত তৃতীয় পর্যায়ে লকডাউন চলছে, কিন্তু তা শেষ হওয়ার অনেক আগেও ২৯ মে পর্যন্ত লকডাউন বর্ধিত করলো তেলেঙ্গানা সরকার। তেলেঙ্গানায় মন্ত্রিসভায় সর্বসম্মত ভাবে লকডাউন বাড়ানোর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্র শেখর রাও নিজেই এ কথা ঘোষণা করেন।

শুধু লকডাউন নয়, তেলেঙ্গানায় এখন থেকে লকডাউনের সঙ্গে লাগু হয়েছে কারফিউও। মুখ্যমন্ত্রী কে সি রাও ঘোষণা করেছেন, প্রতিদিন সন্ধ্যা ৭টার পর থেকে গোটা রাজ্যে কার্ফু বলবৎ থাকবে। শুধু মুদিখান দোকান, খাবার ও অত্যাবশ্যকীণ পণ্যের দোকানগুলি খোলা থাকবে।

 

Related articles

ISL: ৩ পয়েন্টের লক্ষ্যে অস্কারের ছক বদল! মিনি ডার্বি সম্মানের লড়াই মহমেডানের

চাপের পাহাড়ে থেকেই ISL মিনি ডার্বিতে নামছে ইস্টবেঙ্গল- মহমেডান(East Bengal FC vs Mohammedan)। সোমবারের ম্যাচের আগে দু দলই...

রেখা পাত্রকে প্রার্থী মানেন না: জেলা বিজেপির বিক্ষোভ কলকাতায়

টানা তিনদিন ধরে বিক্ষোভ বিজেপির সল্টলেকের দফতরে। এখনও পর্যন্ত ঘোষিত প্রার্থী নিয়ে এতটাই হতাশ বিজেপির আর একটি অংশ...

কলকাতার ক্রীড়াক্ষেত্রে নয়া উদ্য়োগ, জোকায় প্রথম মাল্টি-স্পোর্টস ট্রেনিং সেন্টার

কলকাতা মানেই খেলা পাগল একটা শহর। চিরাচরিত ক্রিকেট-ফুটবলের গণ্ডি পেরিয়ে এবার জোকায় গড়ে উঠল রাজ্যের প্রথম মাল্টি-স্পোর্টস ট্রেনিং...

আইপিএল শেষেই বিদায় নেবেন ধোনি? আরসিবির কাছে কোহলির দাবি ঘিরে শোরগোল

অপেক্ষা মাত্র কয়েকদিনের, তারপরই শুরু ক্রিকেট ও বিনোদনের মহা ধামাকা আইপিএল (IPL)। আইপিএলে যে কয়েকজন মহারথীর দিকে বাড়তি...