Saturday, April 4, 2026

পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে একঝাঁক স্পেশাল ট্রেনের ব্যবস্থা করলো বিজেপি শাসিত এই রাজ্য

Date:

Share post:

রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে এবার উদ্যোগী হল কর্ণাটক সরকার। বিজেপি পরিচালিত এই সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই “বিশেষ” ট্রেন চালানোর কথা ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, কর্ণাটকে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের জন্য কয়েকটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু হঠাৎই সেই ট্রেনগুলি বাতিল করে দেয় কর্ণাটক সরকার। যার ফলে দেশজুড়ে প্রবল বিতর্ক দেখা দেয়। রাজ্যের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা জানিয়েছিলেন, পরিযায়ী শ্রমিকদের খুব দ্রুত কাজে যোগদান করানো হবে। ফলে তাঁদের বাড়ি ফেরার জন্য ট্রেনের কোনও প্রয়োজন নেই। এবং সেইসঙ্গে আটকে থাকা ভিন রাজ্যের শ্রমিকদের বাড়ি ফেরার ট্রেনগুলি বাতিল করে দেয় কর্ণাটক সরকার।

কিন্তু সেই ঘটনার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই ফের সুর পালটে পরিযায়ী শ্রমিকদের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা করল ইয়েদুরাপ্পার সরকার। জানা গিয়েছে, আগামী ৮ থেকে ১৫ মে কর্ণাটক আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে ১৩টি ট্রেন চালানোর চিন্তাভাবনা করছে ইয়েদুরাপ্পার সরকার।

Related articles

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...