Tuesday, June 23, 2026

লকডাউনের মাঝে নিয়মবিধি মেনে জেএনরায় হাসপাতালের সফল রক্তদান শিবির

Date:

Share post:

একদিকে করোনাভাইরাসের আতঙ্ক, অন্যদিকে, লকডাউন। এই সাঁড়াশি চাপে রাজ্য জুড়ে হাহাকার রক্তের। আর তার মধ্যে যাঁদের জরুরি ভিত্তিতে রক্ত দরকার তাঁদের চাহিদা মেটাতেই নাভিশ্বাস উঠছে।
এই আবহের মধ্যেই রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন জেএনরায় হাসপাতাল কর্তৃপক্ষ। উত্তর কলকাতার এই হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী থেকে কর্তৃপক্ষ, এমনকি যারা রক্তদান করেন তারা প্রত্যেকেই লকডাউন এর নিয়মবিধি মেনে এবং সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে রক্তদান করেন।

উদ্যোক্তাদের পক্ষে সজল ঘোষ বলেন, লকডাউনের মধ্যে রক্তের যে হাহাকার দেখা দিয়েছে এই রক্ত মানুষের প্রয়োজনে লাগবে বলে আমরা মনে করি। লকডাউনে আমরা সব সময় করোনা আক্রান্তদের পাশাপাশি সাধারণ রোগীদের পাশে আছি। যে কোনও প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত জেএনরায় হাসপাতাল।

এদিন ৩০জন রক্তদাতার রক্ত সংগ্রহ করা হয় ।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...