Sunday, June 7, 2026

করোনা ঠেকাতে সরকার ব্যর্থ, ভারতের ‘উহান’ আমেদাবাদ এখন আধাসেনার হাতে

Date:

Share post:

গত ৪৮ ঘন্টার করোনা- হিসাব বলছে, মোদি- শাহের আমেদাবাদ এখন ভারতের উহান৷

কথাটি যে শুধুই কথার কথা নয়, তা বোঝা গেল যখন বৃহস্পতিবার সকাল থেকেই আমেদাবাদের পথে দখল নিয়ে ফেলে আধাসেনা।

করোনা’র বিকাশ ঘটছে গুজরাতে৷ এই গতিতে ‘বিকাশ’ ঘটলে অচিরেই মহারাষ্ট্রকে হারিয়ে প্রথম স্থান দখল করবেই গুজরাত৷ এই রাজ্যের রাজধানী আমেদাবাদে সংক্রমণ ছড়িয়েছে ভয়ঙ্করভাবে৷ দ্বিতীয় বড় শহর সুরাটের পরিস্থিতিও ক্রমশই খারাপ হচ্ছে৷ এতটাই খারাপ, যখন গোটা দেশে লকডাউন শিথিল করার কথা ভাবা হচ্ছে, তখন কঠোরতম লকডাউনে বাধ্য হলো গুজরাতের এই দুই শহর।

সূত্রের খবর, এদিন সকাল থেকেই আমেদাবাদের দখল নিয়েছে আধাসেনা। করোনা নিয়ন্ত্রণে গুজরাতের বিজেপি সরকার নিদারুন ব্যর্থ৷ পরিস্থিতি খতিয়ে দেখতে শীর্ষস্তরের আধিকারিকদের একটি দলও পৌঁছে গিয়েছে আমেদাবাদে। রাত ১২টা থেকে আগামী এক সপ্তাহের জন্য টোটাল লকডাউনে আমেদাবাদ। সুরাটের ক্ষেত্রেও একই নির্দেশ। সুরাটে আগামীকাল থেকে টোটাল-লকডাউন শুরু হচ্ছে। ওই দুই শহরে এই সপ্তাহে কেবল ওষুধ ও দুধের দোকান খোলা থাকবে। বাকি সব কিছু বন্ধ৷ নজর রাখবে আধাসেনা৷

গুজরাতে করোনা-কারনে মৃত্যুর হার ৬.১ শতাংশ। যা জাতীয় হারের তুলনায় দ্বিগুণ। এই মুহুর্তে মহারাষ্ট্রের পর গুজরাতে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। আগামী ৭ দিনের লকডাউন যাতে
কঠিনভাবে পালিত হয় তা নিশ্চিত করতে আরও ৫ কোম্পানি আধাসেনা পাঠানো গুজরাতে যাচ্ছে ২৪ ঘন্টার মধ্যেই ৷

Related articles

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...