Monday, April 6, 2026

রেকর্ড সংখ্যায় বেড়েছে দক্ষিণরায়ের বংশ, বাঘিনী এগিয়ে বাঘের চেয়ে

Date:

Share post:

এই আকালেও সুখবর, গত এক বছরে রেকর্ড সংখ্যায় সুন্দরবনে বেড়েছে রাজা দক্ষিণরায়ের বংশ। ২০১৮-১৯ সালের সমীক্ষায় যেখানে ৮৮ টি বাঘের সন্ধান পাওয়া গিয়েছিল, সেখানে ২০১৯-২০ তে সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৯৬। বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, বিশ্বের একমাত্র সুন্দরবনই এমন ম্যানগ্রোভ অরণ্য যেখানে বাঘ রয়েছে। তবে এক বছরে একসঙ্গে আটটি বাঘের সংখ্যা বৃদ্ধির ঘটনা অনেক বছর ঘটেনি। এর থেকে প্রমাণ হয় সুন্দরবন বাঘের আদর্শ বিচরণ ভূমি হয়ে উঠছে।

আর তার সঙ্গে আরও এক উল্লেখযোগ্য খবর রয়েছে এই সমীক্ষায়, সুন্দরী গাছের অরণ্যে বাঘিনী সংখ্যা বাঘের প্রায় দ্বিগুণ। এই পরিসংখ্যান দেখে বনমন্ত্রীর রসিক মন্তব্য, “পৃথিবীর সব জায়গায় নারীরা এগোচ্ছে। সুন্দরবন তো আর তার বাইরে নয়”।

এ পর্যন্ত সমীক্ষায় দেখা গিয়েছে, ৪৩ টি বাঘিনী আর ২৩ টি বাঘ রয়েছে। আরো ৩০ টি শার্দুলের সন্ধান পাওয়া গিয়েছে। তবে তাদের লিঙ্গ নির্ধারণ এখনও হয়নি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...