Saturday, June 20, 2026

করোনার কোপ এবার হোয়াইট হাউসে

Date:

Share post:

কিছুতেই বাগে আসছে না করোনা। দুর্বিষহ অবস্থা আমেরিকার। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৭৫ হাজার। এবার করোনা সংক্রমণের শিকার হয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত সামরিক সহযোগী। এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে হোয়াইট হাউস জুড়ে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কোভিড ১৯ পরীক্ষা করা হয়। তবে দুজনের রিপোর্টই নেগেটিভ বলে জানা গিয়েছে।

আক্রান্ত ব্যক্তির কোনও পরিচয় প্রকাশ করেনি মার্কিন প্রশাসন। তবে জানা যাচ্ছে তিনি মার্কিন নৌবাহিনীর সদস্য। ট্রাম্পের ব্যক্তিগত পরিচারক হিসাবে কাজ করতেন। ফলে মার্কিন প্রেসিডেন্টকে নিয়েও আশঙ্কা তৈরি হয় হোয়াইট হাউজের অন্দরে। তৎক্ষণাৎ তাঁর পরীক্ষার ব্যবস্থা করা হয়। শুধু তাই নয় সুরক্ষার জন্য ট্রাম্পের কোভিড পরীক্ষা হবে বলে হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...