Wednesday, April 15, 2026

আজকাল: চাপে ইউনিয়ন, নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের হাতে

Date:

Share post:

আজকাল পত্রিকায় বেতন কাটা নিয়ে সংঘাতে আপাতত কয়েকটি শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়েছে কর্তৃপক্ষ। আজকাল সম্পাদক অশোক দাশগুপ্ত নিজে কলম লিখে চেয়ারম্যান সত্যম রায়চৌধুরীর পাশে দাঁড়িয়েছেন। সরকারি শীর্ষমহলকেও সঙ্গে পাচ্ছেন বলে কর্তৃপক্ষ সূত্রের খবর। সূত্রটি বলছে,” এমন আর্থিক সঙ্কটে বাধ্য হয়ে কিছু ব্যবস্থা নিতে হচ্ছে। তার জন্য পোস্টার, আন্দোলন, ফেস বুক পোস্টে সংস্থার ভাবমূর্তি নষ্ট করা অন্যায়। এখানে নরম হলে তো প্রতিষ্ঠান চলবেই না।”

অন্যদিকে, একাধিক সক্রিয় কর্মী সাসপেনশন বা শোকজের মুখে পড়ে যাওয়ায় চাপে ইউনিয়ন। তাদের নেতৃত্ব এখন চেষ্টা করছেন এই শাস্তি ওঠানোর। ফলে আনঅফিসিয়ালি কিছু ফিলার পাঠানোর খবর আসছে। যাঁরা সাসপেনড হয়েছেন, তাঁদের মধ্যে কিছু দক্ষ কর্মীও আছেন।

এসব ক্ষেত্রে যা হয়, কর্তৃপক্ষ অনঢ় থাকলে প্রতিবাদীদের নরম হওয়া ছাড়া রাস্তা থাকে না। সূত্রের খবর, এই বিশৃঙ্খলা যে বরদাস্ত করা হবে না, সেটা স্থির করে নিয়েই শাস্তির সিদ্ধান্ত বহাল রাখা হবে। আরও কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। ফলে ইউনিয়ন নেতৃত্ব ব্যাকফুটে গিয়ে সমঝোতার হাত বাড়াতে বাধ্য হবেন বলে তাঁদের বিশ্বাস।

আরেকটি সূত্রের খবর, ইউনিয়ন এখনই কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়ার জায়গায় নেই। কারণ শাস্তিমূলক ব্যবস্থা আপাতত তাদের পায়ে বেড়ি পরিয়ে দিয়েছে।

সম্পাদকীয় বিভাগসূত্রে খবর, অধিকাংশ কর্মীই তাঁদের কাজ করছেন বা করতে বাধ্য হচ্ছেন। ফলে ইউনিয়নের একাংশের কোনো কর্মসূচির প্রভাব কাজের ক্ষেত্রে পড়ছে না।

Related articles

অ্যাকাউন্টে টাকা দিয়ে আচরণবিধি ভঙ্গ! বিজেপির বিরুদ্ধে কমিশনকে ব্যবস্থা নেওয়ার বার্তা মমতার

অভূতপূর্ব নির্বাচনে নতুন দৃষ্টান্ত স্থাপন করল বিজেপি। বাংলার নির্বাচনে মহিলা ভোট পেতে মহিলাদের মন জয়ে মরিয়া বিজেপি নির্বাচনের...

বালিতে রোড শো-এ ‘জয় বাংলা’ স্লোগান শুনেই তেড়ে গেলেন শুভেন্দু

বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের ঠিক আট দিন আগে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার বালি। বুধবার বিকেলে বালির বিজেপি...

রাজ্যপালের মুখে ‘পরিবর্তন’-এর স্লোগান! পাল্টা তোপ দাগলেন মমতা

বাংলা নববর্ষের সকালে বঙ্গবাসীর উদ্দেশে প্রথম বিবৃতি দিলেন বাংলার নয়া রাজ্যপাল আর এন রবি (R. N. Ravi)। আর...

মহিলা সংরক্ষণ বিলের নামে রাজ্যগুলির উপর বিজেপির স্বৈরাচারী শাসন! একজোট বিরোধীরা

গোটা দেশে একাধিক গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন চলছে। সেই সময়ে চুপি চুপি ফের সংসদে তিন বিল নিয়ে আসছে স্বৈরাচারী...