Wednesday, June 17, 2026

পুলওয়ামা এনকাউন্টার: ফাঁস জঙ্গিদের কল রেকর্ড

Date:

Share post:

মঙ্গলবার পুলওয়ামার বেইঘপোরা গ্রামে নিরাপত্তা রক্ষীদের গুলিতে নিহত হয়েছে হিজবুল কম্যান্ডার রিয়াজ নাইকু। জানা গিয়েছে, রিয়াজের গতিবিধি সেনাকে জানিয়েছিল হিজবুলের বিপক্ষ জঙ্গি গোষ্ঠী। এবার সামনে এলো সেই জঙ্গি সংগঠনের নাম। ওই সংগঠন যে সেনাকে খবর দিয়েছিল প্রমাণ মিলেছে তারও। এনকাউন্টারের আগে রিয়াজের সহকারীর করা একটি ফোন থেকে উঠে এসেছে সেই তথ্য।

প্রকাশ্যে এসেছে একটি ফোন কলের রেকর্ড। যেখানে শোনা যাচ্ছে, এনকাউন্টারের চলাকালীনই ওয়াহিদ ভাই নামে এক ব্যক্তির সঙ্গে কথা বলছে রিয়াজ নাইকুর সহকারী। ওই সহকারী ফোনে বলে, “পুলওয়ামার বেইঘপোরায় ফেঁসে গিয়েছি। আমি চোট পেয়েছি। কিন্তু রিয়াজ ভাই লড়ছে। এই কাজের পেছনে রয়েছে তানজিম।”

জানা যাচ্ছে, রিয়াজের সঙ্গী যে তানজিমের কথা উল্লেখ করেছিল। সেটা আদতে দ্য রেসিসটেন্স ফ্রন্টের সঙ্গে যুক্ত কোনও সংকেত। আবার ওই জঙ্গি সংঠনের কারোর নাম। কাশ্মীরে লস্কর-ই-তৈবার প্রধান শাখা হিসেবে কাজ করে এই জঙ্গি সংগঠন টিআরএফ। দুই জঙ্গি সংগঠনের মধ্যে সংঘাত চরমে পৌঁছেছে। কল রেকর্ড থেকে তা স্পষ্ট।

Related articles

আর জি করে কর্তব্যরত জওয়ানের লালসার শিকার তরুণীর পাশে দাঁড়াননি বিজেপি বিধায়ক! অভিযোগ নির্যাতিতার পরিবারের

আর জি করের রোগিনীর মেয়েকে ধর্ষণের ঘটনায় পাশে দাঁড়াননি রাজারহাট-নিউটাউনের বিজেপি (BJP) বিধায়ক পীযূষ কানোরিয়া (Pijus Kanoriya)। অভিযোগ...

জেনে নিন দেশের মেট্রো শহরগুলিতে জ্বালানির দর

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম, কেন্দ্র ও রাজ্যের কর কাঠামো এবং পরিবহণ খরচের উপর নির্ভর করে প্রতিদিনই জ্বালানির...

দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই GTA চেয়ারম্যান পদ থেকে ইস্তফা অনীতের

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার পাহাড় সফরে গিয়ে দুর্নীতি ইস্যুতে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (CM...

গয়না কেনার আগে দেখে নিন বুধবার কলকাতায় সোনা-রুপোর নতুন দাম 

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং...