Sunday, April 5, 2026

জোড়া ঘূর্ণাবর্তের জেরে রাজ্য জুড়ে বৃষ্টি মঙ্গলবার পর্যন্ত

Date:

Share post:

আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত চলতে পারে ঝড় বৃষ্টি। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হতে পারে বৃষ্টি। বইবে ঝোড়ো হাওয়া। হতে পারে শিলাবৃষ্টিও। হাওয়ার গতিবেগ কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বা তার বেশিও হতে পারে।

বাংলাদেশ ও বিহারে ঘূর্ণাবর্ত হয়েছে। জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। আর তার প্রভাবে রাজ্যের প্রায় সব জেলাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। শুক্রবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে শুধু দক্ষিণবঙ্গে নয়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।

শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম।শুক্রবার সকালে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯০ শতাংশ, সর্বনিম্ন ৪৭ শতাংশ। এদিন বিকেল থেকে সন্ধের মধ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...