Monday, April 6, 2026

সুখবর! ঋণের ওপর সুদ কমাল এসবিআই

Date:

Share post:

লকডাউনের মধ্যে কিছুটা হলেও স্বস্তির খবর শোনাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মারজিনাল কস্ট অফ ফান্ডস ভিত্তিক লেন্ডিং রেট(এমসিএলআর) ১৫ বেসিস পয়েন্ট কমছে ১০ মে থেকে।

এদিন এসবিআই জানিয়েছে, ১২ মে থেকে তিন বছর পর্যন্ত মেয়াদি আমানতে সুদ কমছে ২০ বেসিস পয়েন্ট। আর ঋণের তহবিল সংগ্রহের খরচের ভিত্তিতে ধার্য সুদ ১৫ বেসিস পয়েন্ট কমছে ১০ মে থেকে। ৭.৪০% থেকে তা কমে হচ্ছে ৭.২৫%। অর্থাৎ গাড়ি, বাড়ি-সহ বিভিন্ন ঋণে বাঁচবে ইএমআইয়ের খরচ।

গত মাসেও এমসিএলআর ৩৫ বেসিস পয়েন্ট কমিয়েছিল এসবিআই। ফলে দু’মাসেই ঋণে সুদ কমল ৫০ বেসিস পয়েন্ট। বিবৃতিতে বলা হয়েছে, যে সব গ্রাহক এমসিএলআরের ভিত্তিতে ৩০ বছরের মেয়াদে ২৫ লক্ষ টাকা গৃহঋণ নিয়েছেন, তাঁদের মাসিক কিস্তি কমবে ২৫৫ টাকা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...