Monday, April 6, 2026

হোয়াইট হাউসে ফের করোনা থাবা! এবার কে আক্রান্ত জানেন?

Date:

Share post:

এই নিয়ে তিনবার। ফের হোয়াইট হাউসের অন্দরে হানা দিল মারণ ভাইরাস করোনা। এবার আক্রান্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট কন্যা ইভাঙ্কা ট্রাম্পের ব্যক্তিগত সহকারী।

এই নিয়ে হোয়াইট হাউসে আক্রান্তের সংখ্যা তিন। শনিবার এক মার্কিন সংবাদমাধ্যমে এই খবর সর্বপ্রথম প্রকাশিত হয়। যদিও সংবাদসংস্থার সূত্র মারফত জানা গিয়েছে, সহকারীর সঙ্গে সাম্প্রতিক সময়ে সাক্ষাৎ হয়নি ইভাঙ্কার। যাবতীয় যোগাযোগ ফোন মারফত হয়েছে।

তবে এও জানা গিয়েছে, আক্রান্ত মহিলা কোনও করোনা রোগীর সংস্পর্শে আসেননি। এমনকি তাঁর শরীরে কোনও উপসর্গেরও দেখা মেলেনি। কিন্তু নমুনা পরীক্ষা করা হলে তাঁর রিপোর্টে করোনা পজিটিভ পাওয়া যায়।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...