Sunday, June 14, 2026

২৪ ঘন্টার মধ্যে ফের এক গৃহবধূ খুন হুগলিতে! এলাকায় ব্যাপক চাঞ্চল্য

Date:

Share post:

শুক্রবার প্রকাশ্য দিবালোকে হুগলি জেলা শাসকের কার্যালয়ের সামনে খুন হয়েছিলেন এক মহিলা। চুঁচুড়ার ওই ঘটনায় বিবাহ বহির্ভুত সম্পর্ক-এর জেরেই মহিলাকে খুন হতে হয়েছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

এই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের এক গৃহবধূর নৃশংস খুনের ঘটনা ঘটলো সেই হুগলি জেলাতেই। এবার ঘটনা মগরা থানা এলাকায়।

এবার খুন হলেন প্রিয়াঙ্কা পোদ্দার নামের এক মহিলা। বয়স ৩২ বছর। চপার দিয়ে গলা কেটে খুন হয়েছে। শরীরে বিভিন্ন জায়গায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।

ঘটনাটি ঘটে মোটামুটি আজ, শনিবার রাত ৮টা নাগাদ। মগরা থানা অন্তর্গত গজঘন্টা এলাকায় প্রিয়াঙ্কাদেবী তাঁর স্বামী কৃষ্ণ পোদ্দারের সঙ্গেই থাকতেন।

মেয়ের খুনের পর প্রিয়াঙ্কার মা ঝর্ণা মালিকের অভিযোগ, দীর্ঘদিন স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত। সেই কারণেই হয়তো খুন হতে হয়েছে তাঁর মেয়েকে।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে মগরা থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। প্রিয়াঙ্কার স্বামী ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে। পুলিশ ইতিমধ্যেই তার খোঁজে তল্লাশি শুরু করেছে।

Related articles

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...

বিদ্রোহীদের বিজেপি নেবে না: শান্তুনুর দাবি, ‘মডেল’ নিয়ে প্রশ্ন কুণালের

সংসদে তৃণমূল বিরোধিতায় নামা রাজ্যসভার তৃণমূল সাংসদরা পদত্যাগ করেছেন। কিন্তু লোকসভার তৃণমূল সাংসদরা এখনও পদ আঁকড়েই এনডিএ-তে ঝুঁকেছেন।...