Monday, April 6, 2026

পরিবার অনিচ্ছুক: কোভিড হাসপাতালে যে কোনও মৃতের শেষকৃত্যের দায়িত্ব নেবে পুরসভা

Date:

Share post:

এবার কলকাতার কোভিড হাসপাতালে করোনা আক্রান্ত ছাড়াও কারও মৃত্যু হলে তাঁর সৎকারের দায়িত্ব নিতে প্রস্তুত পুরসভা। শনিবার, ফিরহাদ হাকিম জানান, কোভিড হাসপাতালে কোনও রোগীর মৃত্যু হলে তিনি যদি কোভিড নেগেটিভও হন, তাহলেও অনেক সময় পরিবার তাঁর শেষকৃত্যের দায়িত্ব নিতে চায় না। সে ক্ষেত্রে পুরসভাই নিজেদের উদ্যোগে শেষকৃত্য করবে। সেক্ষেত্রে ধাপা বা অন্যান্য কোনো নির্ধারিত জায়গায় শেষকৃত্য সম্পন্ন হবে।

এর আগেই জানানো হয়েছিল করোনাভাইরাস আক্রান্ত রোগীর মৃত্যু হলে প্রশাসনের উদ্যোগে তাঁর শেষকৃত্য হবে। পরিবারের লোকেদের সেখানে উপস্থিত থাকার অনুমতি নেই। এদিন ফিরহাদ হাকিম জানান, কোভিড হাসপাতালে মৃত্যু হলে, সেই ব্যক্তি করোনা মুক্ত হলেও পরিবারের লোক অনেক সময় শেষকৃত্যের দায়িত্ব নিতে অস্বীকার করেন। সেক্ষেত্রে পুরসভায় শেষকৃত্যে করবে।

Related articles

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...