Monday, April 6, 2026

করোনা আক্রান্ত কলকাতা পুলিশের মহিলা সাব ইন্সপেক্টর, কোয়ারেন্টাইনে সংস্পর্শে আসা সহকর্মীরা

Date:

Share post:

দেখে দেখে করোনা যোদ্ধাদের এবার টার্গেট করা শুরু করেছে মারণ ভাইরাস কোভিড-১৯। ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে যাঁরা লড়ছেন, সেই পুলিশ কর্মীদের সম্প্রতি আক্রান্ত হওয়ার ঘটনা বাড়ছে। সূত্রের খবর, এবার করোনায় আক্রান্ত হলেন মানিকতলা থানার এক মহিলা সাব ইন্সপেক্টর। তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে, তাঁর স্বামীর মধ্যেও করোনা উপসর্গ দেখা দিয়েছে।

এই খবর পাওয়ার পরই তড়িঘড়ি ওই মহিলা সাব-ইন্সপেক্টরের সংস্পর্শে আসা কমপক্ষে ৯ জন পুলিশকর্মীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ইতিমধ্যেই এদের প্রত্যেকের লালা রসের নমুনা সংগ্রহ করা হয়েছে।

Related articles

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...