Sunday, May 17, 2026

কেরলে আজ থেকে প্রতি রবিবার লকডাউন

Date:

Share post:

ফের পথ দেখাচ্ছে কেরল৷

করোনা থাক বা বিদায় নিক, এখন থেকে গোটা রাজ্যে প্রতি রবিবার বাধ্যতামূলক ভাবে লকডাউন থাকবে৷
সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এমনই নির্দেশ জারি করল কেরল সরকার। আজ রবিবার থেকেই এই নির্দেশ বলবৎ হয়েছে।

রাজ্যের মুখ্যসচিব টম জোস এক নির্দেশিকা জারি করে বলেছেন, প্রতি রবিবার লকডাউন পালন করার উদ্দেশ্য হল করোনা সংক্রমণ আটকানো, জীবনের মান উন্নয়ন করা, কার্বন নিঃসরণ কমানো, রাজ্যের পরিবেশ ও সবুজ রক্ষা করা। পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত প্রতি রবিবার লকডাউন পালনের নির্দেশ বলবৎ থাকবে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, রবিবার ঠিক কোন ধরনের কাজকর্ম চালানো যাবে৷ সেগুলি হলো :

◾করোনা-যুদ্ধের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সব কিছু চালু থাকবে৷

◾নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা৷

◾দুধ সংগ্রহ ও বিতরণ বা বিক্রি করা৷

◾সংবাদপত্র, সংবাদ মাধ্যম, হাসপাতাল, ওষুধের দোকান, মেডিক্যাল ল্যাব এবং চিকিৎসা সংক্রান্ত অন্যান্য প্রতিষ্ঠান খোলা রাখা৷

◾বিয়ে আর শেষকৃত্য ছাড়া অন্য কোনও সামাজিক সমাবেশ হবে না ৷

◾পণ্যবাহী গাড়ি চালু থাকবে৷

◾বর্জ্য সাফাইয়ের কাজে জড়িত সমস্ত এজেন্সির কাজ চালু থাকবে৷

◾চালু থাকা নির্মাণকাজ এবং দীর্ঘদিন চলে এমন সব উৎপাদন ও প্রক্রিয়াকরণের কাজ অব্যাহত থাকবে৷

◾হোটেলের টেক-অ্যাওয়ে কাউন্টার সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে৷ রাত ১০টা পর্যন্ত অনলাইন ডেলিভারি চালু থাকবে৷

◾হাঁটা এবং সাইকেল চালানো যাবে৷

◾এ ছাড়া স্বাস্থ্য সংক্রান্ত এমারজেন্সি, সরকারি চাকুরেদের এমারজেন্সি ডিউটি, করোনা ঠেকানোর কাজে যাঁরা জড়িত বা উপরে বলা কাজগুলিতে যাঁরা জড়িত এবং উপাসনাস্থলে উপাসনা পরিচালনা করার কাজে জড়িত পুরোহিত এবং ধর্মীয় ব্যক্তিদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার অনুমতি দেওয়া হবে।

◾জরুরি প্রয়োজনে কোথাও যাওয়ার থাকলে জেলা কালেক্টর বা পুলিশ কর্তৃপক্ষের কাছ থেকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...