Tuesday, April 7, 2026

রাম মন্দির নির্মাণে অনুদান দিলে মিলবে কর ছাড়, নয়া ঘোষণা কেন্দ্রের

Date:

Share post:

রাম মন্দির নিয়ে এবার নয়া নির্দেশ কেন্দ্রের। এবার অযোধ্যায় মন্দির নির্মাণে অনুদান দিলে মিলবে আয়কর ছাড়ের সুবিধা। চলতি আর্থিক বছর থেকেই এই নিয়ম লাগু হবে। একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীনস্থ রাজস্ব বিভাগের সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেস।
শীর্ষ আদালতের নির্দেশের পর রাম মন্দির নির্মাণে এ বছর ৫ ফেব্রুয়ারি ‘শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র’ নামে একটি ট্রাস্ট গড়া হয়। শুক্রবার ওই ট্রাস্টটিকে ঐতিহাসিক ভাবে গুরুত্বপূর্ণ এবং জনসাধারণের প্রার্থনাস্থল বলে উল্লেখ করা হয়।  এই ট্রাস্টে দান করলে ৫০ শতাংশ পর্যন্ত আয়করে ছাড় পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
১৯৬১ সালের আয়কর আইন অনুযায়ী, নির্ধারিত কয়েকটি সেবা প্রতিষ্ঠান বা সরকারি ত্রাণ তহবিলে অনুদান দিলে আয়করে ছাড় পাওয়া যায়। এই আইনের বি অনুচ্ছেদের ৫ নম্বর উপধারা অনুযায়ী, মন্দির, মসজিদ, গুরুদ্বার, গির্জা বা অন্য কোনও ধর্মীয় স্থান নির্মাণ বা মেরামতির জন্য অর্থ দান করা যেতে পারে। ‘শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র’ ট্রাস্টকে এরই আওতায় আনা হয়েছে বলে সূত্রের খবর।

Related articles

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...