Monday, March 23, 2026

ত্রাণ পাননি সাংসদ দেবের ভাই!

Date:

Share post:

তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ। পশ্চিম মেদিনীপুরের মহিষাদার বাড়িতে কাকিমা, জেঠিমাদের আশীর্বাদ নিয়ে ভোটের প্রচারে বেরিয়েছেন প্রতিবার। সেই দীপক অধিকারী ওরফে দেবের পরিবারকে সাহায্য করেনি রাজ্যের শাসক দল। সেই ক্ষোভই উগরে দিলেন দেবের খুড়তুতো ভাই বিক্রম অধিকারী। বিক্রমের অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে পরিবারের দুর্দশায় পাশে দাঁড়ায়নি রাজ্যের শাসক দল।

পেশায় বাস কন্ডাক্টর বিক্রম। লকডাউন শুরু হওয়ায় কাজ নেই। জমানো যা ছিল তার সবটাই প্রায় শেষ। এই পরিস্থিতিতে রাজ্যের শাসক দলের কাছে সাহায্যের জন্য হাত পেতেছিলেন বিক্রম। অভিযোগ, খালি হাতেই ফিরতে হয়েছে তারকা সাংসদ দেবের ভাইকে। শেষমেষ পশ্চিম মেদিনীপুর জেলা সিপিআইএম -এর পক্ষ থেকে চাল, আলু, আটা, তেল সহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়েছে বিক্রমের হাতে।

দেবের ছোট কাকা বিষ্ণুপদ অধিকারী ছেলে বিক্রম অধিকারী। কন্ডাক্টরি করে যা আয় হয় তা দিয়ে চলে সংসার। বিক্রম জানিয়েছেন, বয়স্ক মা দুই ছেলে এবং স্ত্রীকে নিয়ে বহু কষ্টে দিন কাটছে। তবে বিক্রমের অভিযোগ অস্বীকার করেছে মহিষদা গ্রামের তৃণমূল কংগ্রেস।

Related articles

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...