Friday, June 26, 2026

জোড়া টুইটে বিজেপির কুৎসা-অপপ্রচারের জবাব দিলেন নুসরাত

Date:

Share post:

বিজেপির কুৎসা-অপপ্রচারের বিরুদ্ধে এবার সোশ্যাল মিডিয়ায় সরব হলেন তৃণমূলের অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহান। জোড়া টুইট বাণে বিজেপি এবং তাদের সোশ্যাল মিডিয়া সেলকে তীব্র আক্রমণ করেছেন বসিরহাটের সাংসদ।

প্রথম টুইটে নুসরাত লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
রাজ্য গুজরাতে সরকারি হাসপাতালগুলির বেহাল দশা। চিকিৎসার জন্য প্রয়োজনীয় সুরক্ষা এবং সরঞ্জাম না থাকায় নার্স, প্যারা মেডিকেল স্টাফ, আশাকর্মী থেকে স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভ-হরতাল করেছেন।

নুসরাত লিখছেন, “বাংলার দুর্নাম করতে বিজেপির যে সব নেতারা সিদ্ধহস্ত, তাঁদের কাছে আমার প্রশ্ন, মোদির গ্রামে চিকিৎসা সুরক্ষা সরঞ্জাম পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে না কেন?”

আরও একটি টুইটে নুসরাত গুজরাতের সুরাটের চিত্র তুলে ধরে লেখেন, “বিজেপি প্রতিদিন দৃষ্টান্ত স্থাপন করছে। পরিযায়ী শ্রমিকদের মাইলের পর মাইল হাঁটতে বাধ্য করছে। অসহায় মানুষগুলির শরীরে জীবাণুনাশক স্প্রে করছে, কখনও পরিযায়ী শ্রমিকদের শৌচালয়ের মতো অস্বাস্থ্যকর জায়গায় কোয়ারেন্টাইন করে রাখছে।

এখানেই শেষ নয়। এরপর বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য-এর নাম সরাসরি মুখে এনে খোঁচা দিয়েছেন নুসরাত। তাঁর কথায়, অমিত মালব্য এবং তাঁর টিম শ্রমিকদের দুর্দশা বাড়িয়েছে। যেটা দেখে লজ্জা লাগে।

Related articles

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...