Monday, April 6, 2026

আর “নন স্টপ” নয়, পরিযায়ী শ্রমিকদের সুবিধায় ফের এক বড় ঘোষণা রেলের!

Date:

Share post:

কেন্দ্র-রাজ্য সমন্বয় রেখে লকডাউনের মধ্যেই ধাপে ধাপে ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের বিশেষ ট্রেন চালিয়ে ঘরে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এতদিন পর্যন্ত এই ট্রেনগুলি ছিল “নন স্টপ”। অর্থাৎ, যেখান থেকে ট্রেন ছাড়বে তা গিয়ে থামবে ঘোষিত গন্তব্যে। কিন্তু পরিযায়ীদের আরও সুবিধার কথা চিন্তা করে এবার সেই জায়গা থেকে কিছুটা সরে এলো রেলমন্ত্রক।

এবার পরিযায়ী শ্রমিকদের জন্য “শ্রমিক স্পেশাল” ট্রেন নিয়েও বড় সিদ্ধান্ত নিল রেল। গন্তব্য রাজ্যের একটি স্টপেজের বদলে এবার যাত্রাপথে তিনটি স্টপেজ দেবে “শ্রমিক স্পেশাল”। আরও জানানো হয়েছে, ট্রেনটিতে যতগুলি স্লিপার বার্থ রয়েছে, ঠিক ততগুলিই টিকিট দেওয়া হবে।

লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিককে দ্রুত ঘরে ফেরাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। একটি ট্রেনে যত বেশি সম্ভব শ্রমিককে ফেরাতে চাইছে রেল। পাশাপাশি, তারা যাতে নিজেদের বাড়ির নিকটবর্তী স্টেশনে নামতে পারে, তাই আর নন স্টপ নয়, কমপক্ষে তিনটি স্টেশনে দাঁড় করানো হবে ট্রেন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...